১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৭ নভেম্বর ও ২৪-এর চেতনা বাস্তবায়নে বিএনপি সরকার গঠন করবে: মামুন

স্টাফ রিপোর্টার : জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেছেন,“পঁচাত্তরের ৭ নভেম্বর ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আমাদের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এই চেতনা থেকেই বাংলাদেশ বহুবার সংকটের মধ্যেও নতুন পথ খুঁজে পেয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেই চেতনা জনগণকে নতুন আশা ও পরিবর্তনের পথে এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।”

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জেলা তরুণ দল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন,“৭ নভেম্বর কেবল একটি দিবস নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার প্রতীক। পরাধীনতার শৃঙ্খল ভেঙে যেদিন সিপাহী জনগণ নতুন যাত্রা শুরু করেছিল, সেই দিনের তাৎপর্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশ যে নতুন পথচলা শুরু করেছে, তার সঠিক দিকনির্দেশ করতে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো।”

আরও পড়ুনঃ   বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

আলোচনা সভার পর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোয়ালিয়া মোড়ে জেলা তরুণ দলের কার্যালয়ের সামনে শেষ হয়। স্লোগান, ব্যানার, ফেস্টুন ও তরুণ নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে সমাপনী বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি রুকুনুজ্জামান আলম। তিনি বলেন,“৭ নভেম্বরের চেতনা আমাদের শক্তি জোগায়। দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই চেতনা আজও সমান প্রাসঙ্গিক।

আরও পড়ুনঃ   বাগমারায় পুলিশের হাতে গ্রেপ্তার আক্কাস মাস্টার

”আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণ দল রাজশাহী জেলা শাখার সভাপতি গোলাম মোর্তুজা মাসুম। তিনি বলেন, দেশের যুবসমাজ আজ পরিবর্তনের পক্ষে সোচ্চার। গণতন্ত্র, ভোটাধিকারের সুরক্ষা ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগের তরুণ দলের সাংগঠনিক সম্পাদক সাহিফুল ইসলাম সুমন ও জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক মানাজির আহসান, দপ্তর সম্পাদক হাতেম আলী, নওহাটা পৌর তরুণ দলের সভাপতি সোহেল রানা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST