৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষকের পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে শহরের সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি শুরু হয়। রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বক্তব্য রাখেন।

অধ্যক্ষ বিপ্লব বলেন, “শিক্ষার্থীদের শারীরিক চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সঙ্গীত সহকারী শিক্ষকের পদ দ্রুত পুনর্বহাল করতে হবে।”

আরও পড়ুনঃ   বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়

তিনি আরও বলেন, প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা কিছুদিন অপেক্ষা করবেন। এর মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্বারকলিপি প্রদান করা হবে।

অধ্যক্ষ বিপ্লব সতর্ক করে বলেন, যদি পদগুলো দ্রুত পুনর্বহাল না করা হয়, তবে তারা সারাদেশে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার মতো কর্মসূচি গ্রহণ করবেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ   ১৪ বছর বয়সে জাতীয় দলে অভিষেক বাংলাদেশি পেসার হাবিবা

শিক্ষক ও শিক্ষার্থীরা নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়নে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। শারীরিক ও সঙ্গীত শিক্ষকের পদ বাতিল করা হলে প্রাথমিক শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা প্রশাসন ও মন্ত্রণালয় দ্রুত তাদের দাবি বিবেচনা করে পদগুলো পুনর্বহাল করবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST