২৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বুয়েটকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক : শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা ১৭০ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এ বছর প্রকাশিত প্রথম সংস্করণে অবস্থান ছিল তৃতীয়। এবার এক ধাপ এগিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ ছাড়া এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাবির অবস্থান ১২৮৩তম।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং-২০২৪ সালের দ্বিতীয় সংস্করণের (জুলাই) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এ বছরের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাবির অবস্থান ছিল বৈশ্বিকভাবে ১৪০৬তম ও দেশের মধ্যে তৃতীয়। গত বছরের প্রথম সংস্করণে রাবির বৈশ্বিক অবস্থান ১২১০তম ও দ্বিতীয় সংস্করণে ১১৯২তম এবং উভয় সংস্করণে দেশীয় অবস্থান ছিল দ্বিতীয়। তার আগে, ২০২২ সালের প্রথম সংস্করণে (জানুয়ারি) অবস্থান ছিল পঞ্চম ও বৈশ্বিক অবস্থান ছিল ২৭৬তম ও দ্বিতীয় সংস্করণে (জুলাই) দেশীয় অবস্থান ছিল চতুর্থ ও বৈশ্বিক অবস্থান ছিল ১৫৯৩তম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান

ওয়েবমেট্রিক্সের প্রতিবেদন অনুসারে, বরাবরের ন্যায় এবারও দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে যার অবস্থান ১১৪৪তম, যা এ বছরের প্রথম সংস্করণে ছিল ১১২৮তম।

এদিকে এ বছরের দ্বিতীয় সংস্করণে অবস্থান ধরে রাখতে না পেরে দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যার আন্তর্জাতিক অবস্থান ১৪১৬তম। অন্যদিকে চতুর্থ অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৮৯৬)।

তালিকায় দেশসেরা শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭৮০), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাঙ্কিং ১৭৯৩), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৪৫), ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৭৮), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২৩২৩), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাঙ্কিং ২৩২৯)।

আরও পড়ুনঃ   শ্রম সংস্কার কমিশনের সুপারিশ “শ্রমিক বান্ধব পেনশন স্কীম চালু”

প্রসঙ্গত, এই র‍্যাঙ্কিং প্রণয়নে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ পদ্ধতি, বৈজ্ঞানিক গবেষণার প্রভাব, নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ, অর্থনৈতিক প্রাসঙ্গিকতাসহ সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত ভূমিকা বিবেচনা করে মাদ্রিদভিত্তিক এই প্রতিষ্ঠান। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক ও প্রবন্ধ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়।

২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের এ র‌্যাঙ্কিং প্রকাশ করে আসছে। প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এটি প্রকাশ করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST