১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা

স্টাফ রিপোর্টার : এক মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে ডিগ্রি পরীক্ষা দিয়ে সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহীর শামীমা আক্তার। শামীমার এমন অর্জনে পরিবার, শিক্ষকরা আনন্দিত। কলেজের পক্ষ থেকে বৃহস্পতিবার (১০ জুলাই) আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে তাকে।

শামীমা আক্তার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি শাখায় জাতীয় বিশ্ববিদ্যায়ের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেছেন।

আরও পড়ুনঃ   ৪৩ রানে অলআউটের ভেন্যুতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শামীমা আক্তারের স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বাগমারার বাইগাছা গ্রামে। সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির প্রথম সন্তান শামীমা।

জানা গেছে, শামীমা বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে গোল্ডেন প্লাস অর্জন করেন শামীমা। তিনি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হতে চান। শামীমাকে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ২০২২ শিক্ষাবর্ষে চলতি বছরে অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় অংশ নেয় শামীমা। সে সর্বোচ্চ নম্বর ও সর্বোচ্চ জিপিএ অর্জন করেছে। শামীমা পরীক্ষার সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ   Flying Light

এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা আক্তার লেখা পড়ায় ভালো। সে আমাদের কলেজকে গৌরবান্বিত করেছে। তার এই সাফল্য দেশব্যাপী কলেজের সুনাম আরও বাড়িয়ে দিয়েছে। আমরা তার আগামীর সফলতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST