২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা, দুই বিমানবালাকে মারধর সৌদি যুবকের

অনলাইন ডেস্ক : বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়ায় শ্রীলঙ্কার দুই নারী বিমানবালাকে মারধর করেছেন সৌদি আরবের ২৮ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।

লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর রোববার (২৬ অক্টোবর) জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে ওই সৌদি যুবক আসছিলেন। বিমানটি সৌদির রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   উচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

বিমানটি যখন অবতরণ করছিল তখন সৌদির ওই যুবকের টয়লেটের বেগ পায়। তখন তিনি টয়লেটে যেতে চান। কিন্তু বিমানবালারা জানান, এই সময় নিরাপত্তার স্বার্থে সবাইকে সিটবেল্ট শক্ত করে পরে থাকতে হবে এবং টয়লেটে যাওয়া যাবে না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে তিনি বিমানবালাদের মারধর করেন। তারা বিষয়টি পাইলটকে অবহিত করলে তিনি ঘটনা সম্পর্কে বিমানবন্দর কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।

আরও পড়ুনঃ   ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

জানা গেছে, সৌদির এ ব্যক্তি রিয়াদ থেকে শ্রীলঙ্কা হয়ে মালয়েশিয়ায় যেতেন। কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতেই আটকে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার তাকে দেশটির রাজধানী কলম্বোর মেজিস্ট্রেট আদালতে তোলা হবে। সেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: ডেইলি মিরর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST