১০ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

ফের ইউক্রেনে রাতভর ড্রোন হামলা রাশিয়ার

অনলাইন ডেস্ক : ইউক্রেনের ফের ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রাতভর শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা।

এই নিয়ে টানা তিন দিন ধরে ইউক্রেনে ড্রোন হামলা চালল রুশ বাহিনী। এর আগে শুক্রবার ও শনিবার পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছিল ‍রুশ বাহিনী। সেই দু’হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে রোববারের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায় নি।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি উঠছে না

ইউক্রেনের বিমান বাহিনী বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রোববার রাতে মোট ১১৯টি ড্রোন নিক্ষেপ করেছে রুশ সেনারা। সেগুলোর মধ্যে ৭১টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

রোববারের ড্রোন হামলায় কিয়েভের অন্তত ৬ টি অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

এমন এক সময়ে ইউক্রেনে ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী, যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়টি আন্তর্জাতিকর রাজনীতিতে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামানোর জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা শুরু শুরু করেছেন। আগামী সপ্তাহে সৌদিতে রাশিয়া ও ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের যুদ্ধবিরতি সংলাপে অংশ নেওয়ার সূচিও রয়েছে।

আরও পড়ুনঃ   শেহবাজ শরিফকে ইয়াহিয়া খানের সাথে তুলনা করলেন ইমরান খান

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আগামী সপ্তাহে সৌদিতে যে সংলাপ হতে যাচ্ছে, তা সফল হবে বলে আশাবাদী তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST