১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইমরানের পিটিআই সংরক্ষিত আসন পাবে, আদালতের রায়

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কারাবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সংসদে আলাদা ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি দেশটিতে সংসদ নির্বাচন হয়। এতে পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে। কারণ দল হিসেবে পিটিআইকে নির্বাচন করতে দেওয়া হয়নি। এই নির্বাচনে পিটিআই সমর্থিতরা সবচেয়ে বেশি আসনে জয় পায়। তবে দেশটির নির্বাচন কমিশন জানায় সংসদে যে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে সেগুলো পিটিআই পাবে না। কারণ তাদের প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে।

পিটিআইয়ের বদলে এসব আসন ক্ষমতাসীন জোট সরকারের দলগুলোকে দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ   ‘বিধ্বংসী’ ৪৭ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া

তবে আজ শুক্রবার (১২ জুলাই) দেওয়া রায়ে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেছেন ,“রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাবে।” ১৩ বিচারপতিকে নিয়ে গঠিত এই বেঞ্চের ৮ বিচারপতি পিটিআইয়ের পক্ষে এবং ৫ জন বিপক্ষে রায় দেন।

পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার সাংবাদিকদের বলেছেন, পিটিআইকে ২৩টি সংরক্ষিত আসন দেওয়া হলেও সংসদে তাদের যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটি পরিবর্তিত হবে না।

পাকিস্তানের সংসদের নিম্নকক্ষের ৩৩৬টি আসনের মধ্যে শেহবাজ শরীফের জোট সরকারের দখলে এখনো রয়েছে ২০০টিরও বেশি আসন রয়েছে।

দেশটির সংবিধান অনুযায়ী, সংসদে ৭০টি সংরক্ষিত আসন থাকবে। যার মধ্যে ৬০টি নারী ও ১০টি অমুসলিমদের জন্য বরাদ্দ থাকবে।

আরও পড়ুনঃ   দাহ করা হলো মনমোহন সিংকে

‘পাকিস্তান ইনস্টিটিউট অব লিগ্যাস্লেটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি থিংক ট্যাংকের’ প্রেসিডেন্ট আহমেদ বিলাল মেহবুব বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, শেহবারের জোট সরকার প্রত্যাশা করছিল তাদের কাছে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে তাদের এই আশা ভঙ্গ হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদালতের এই রায়ের মাধ্যমে পিটিআই সংসদেও ফিরে আসতে পারছে। কারণ আদালত ঘোষণা দিয়েছে, পিটিআই এখনো রাজনৈতিক দল হিসেবে বিদ্যমান রয়েছে। যদিও তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতে দেওয়া হয়নি।-সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST