২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নভেম্বরে মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ চূড়ান্ত

অনলাইন ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলতি অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। আসছে নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা।

গতকাল (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

প্রথমে পরিকল্পনা ছিল দুটি প্রীতি ম্যাচ খেলার। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, উপযুক্ত প্রতিপক্ষ না পাওয়ায় শেষ পর্যন্ত একটি ম্যাচই খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা।

আফ্রিকান দেশ অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় আগামী ১৪ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। সময় এখনো নির্ধারিত হয়নি। প্রীতি ম্যাচ হওয়ায় বিশ্বকাপের আগপর্যন্ত স্কোয়াডে থাকা ফুটবলারদের পরখ করে দেখবেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। তার ২০২২ বিশ্বকাপের দলে থাকা কেউ অবসরে আবার বেশ কয়েকজন অনিয়মিত। ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আশায় দলে ভারসাম্য ও ছন্দ আনার পরীক্ষা চালাচ্ছেন স্কালোনি। ওয়ার্কলোড কমানো কিংবা উপযুক্ত ব্যাক-আপ তৈরির অংশ হিসেবে মেসিকে নিয়মিত না খেলানোকেই তিনি প্রাধান্য দিতে পারেন।

আরও পড়ুনঃ   ‘পূজা নিয়ে শঙ্কা নেই, তবে প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা গুজব সৃষ্টির চেষ্টা করবে’-স্বরাষ্ট্র উপদেষ্টা

অক্টোবরের দুই প্রীতি ম্যাচের একটিতে খেলেছিলেন মেসি। প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল মেসিবিহীন আর্জেন্টিনা। এরপর পুয়ের্তো রিকোকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেয় স্কালোনির শিষ্যরা। এই ম্যাচে খেলেছেন মেসি। আগামী ম্যাচটি আফ্রিকার মাটিতে হবে, তবে প্রস্তুতি দল সারবে ইউরোপে। স্পেনে ক্যাম্প করবে আর্জেন্টিনা। ম্যাচ শেষে ইউরোপে ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে তারা, যেদিন শেষ হবে ওই ফিফা উইন্ডো। ২০২৬ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চুক্তিও করেছে আর্জেন্টিনা, যা তাদের বিদায়ী ম্যাচ হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে যা বললেন হাথুরু

আগামী বছর ‘ফিনালিসিমা’তে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এখনো তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্যাচটি ২০২৬ সালের ২৮ মার্চ, শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST