২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বায়ু দূষণ এবং জনসচেতনতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র পরিবেশ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে, বারিন্দ এনভায়রনমেন্ট এর সহযোগিতায় পরিবেশ বান্ধব শহর রাজশাহীর বিভিন্ন স্থানে বায়ুতে বিদ্যমান ভাসমান বস্তকনা, পি.এম ২.৫ এবং পি.এম ১০, অদ্য ২৫ অক্টোবর ২০২৫ তারিখে নির্ণয় করা হয়, এবং একই সাথে উক্ত স্থান গুলোতে বায়ু দূষণ রোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। উল্লেখ্য যে, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে শুস্ক মৌসুমে একযোগে পাঁচটি স্থানে এ গবেষণা পরিচালনা করা হয়েছিল, এরই ধারাবাহিকতায় বায়ুর বর্তমান অবস্থা জানার জন্য গবেষণাটি পুনরায় পরিচালনা করা হয়। পূর্বের ন্যায় একই স্থান, তথা জনবহুল স্থান হিসেবে রেইলগেট ও বন্ধগেট এলাকা হতে, এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে বিসিক মঠ পুকুর এর নিকটে দিনব্যাপী গবেষণাটি পরিচালিত হয়।

উক্ত পরীক্ষায় নেতৃত্ব দেয় প্রকৌশলী মোঃ জাকির হোসেন খান (পি.এইচ.ডি.)। উনাকে সহযোগিতা করেন অলি আহমেদ (পি.এইচ.ডি.), ওবায়দুল্লাহ, শামশুর রহমান শরীফ, ইফাত আরা, কলি আহমেদ, রুমানা আহমেদ, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। বায়ু পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল শীতের প্রাক্কালে রাজশাহীর বায়ুতে বিদ্যমান বস্তুকনা, পি.এম ২.৫ এবং পি.এম ১০ নির্ণয় করা পর্যবেক্ষণ। বাংলাদেশের বায়ুর নির্ধারিত ঘনমাত্রা পি.এম ২.৫ এর জন্য ৬৫ মাইক্রোগ্রাম/ঘনমিটার এবং পি.এম ১০ এর জন্য ১৫০ মাইক্রোগ্রাম/ঘনমিটার; ২৪ ঘন্টার জন্য। পরীক্ষায় সর্বোচ্চ পি.এম ২.৫ এবং পি.এম ১০ মাত্রা পাওয়া যায় রেলগেট মোড়ে যথাক্রমে ৮৫ এবং ৯৭ মাইক্রোগ্রাম/ঘনমিটার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে খামারিদের কাছ থেকে সরাসরি ডিম এনে বিক্রি করছেন স্বেচ্ছাসেবী তরুণ-তরুণী

নগরীর বন্ধগেট এলাকায় পি.এম ২.৫ এবং পি.এম ১০ মাত্রা পাওয়া যায় যথাক্রমে ৭৮ এবং ৯১ মাইক্রোগ্রাম/ঘনমিটার, এবং বিসিক এলাকায় যথাক্রমে ৫৭ এবং ৬৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার। নগরীর রেলগেট এলাকা এবং বন্ধগেট এলাকায় প্রাপ্ত সর্বোচ্চ পি.এম ২.৫ এর পরিমান বাংলাদেশের নির্ধারিত ঘনমাত্রার চেয়ে অনেক বেশি।

উল্লেখ যে, নগরীতে ২০২২ এ সর্বোচ্চ গড় পি.এম ২.৫ পাওয়া গিয়েছিল ৭৬, ২০২৩ এ ৯৭ এবং ২০২৪ সালে ১২৫। বর্তমানে পর্যবেক্ষণেও বায়ু পরীক্ষায় অত্যান্ত বিপদজনক মাত্রায় পি.এম ২.৫ পাওয়া যায়। পি.এম ২.৫ কে বলা ফাইন পার্টিকলেস। এটা lung এর গভীরে যেতে পারে, এমন কি রক্তের প্রবাহেও যেতে পারে। এর মাত্রাতিরিক্ত উপস্থিতি lung এবং হার্ট এর ক্ষতি করে। পি.এম ১০ কে বলা হয় কোর্স পার্টিকলেস; এটার জন্য চোখ, নাক ও গলায় অস্বস্থিবোধ হয়। নির্ধারিত পরিমানের চেয়ে অধিক পরিমান পি.এম ২.৫ এবং পি.এম ১০ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যান্ত ঝুঁকিপূর্ণ।

বিগত পর্যালোচনা থেকে দেখা যায়, মূলত অপরিকল্পিত নগরায়ন, গাছ কেটে ও পুকুর ভরাট করে অবকাঠামো নির্মাণ এবং অবকাঠামো নির্মাণের সময় বাংলাদেশের বায়ু দূষণ বিধি ২০২২ না মানা এই বায়ু দূষণের মূল কারণ। বায়ু দূষণ শুধু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, এটা জীব বৈচিত্রের জন্যেও হুমকি স্বরূপ। শহরে পর্যাপ্ত এবং পরিকল্পিত গাছ লাগানো উচিত। আমের শহর রাজশাহীতে আম-জাম জাতীয় ফলের গাছ, নিম, সজনে জাতীয় উপকারী গাছ লাগানো যেতে পারে; যেগুলো বড় হলে বায়ু দূষণ রোধে কার্যকরী ভূমিকা রাখবে। সজনে গাছ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গমনে কার্যকর গাছ গুলোর মধ্যে অন্যতম। একই সাথে অবকাঠামো নির্মাণে বায়ু দূষণ বিধি ২০২২ মেনে চলতে হবে।

আরও পড়ুনঃ   আপাতত বন্ধই থাকবে সময় টিভি, রোববার আপিল বিভাগে শুনানি

নগরীর পুকুর ভরাট বন্ধ করতে হবে, একই সাথে অবৈধ দখল হয়ে যাওয়া পুকুরগুলো উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। একটা গাছ কাটলে তার বদলে অন্তত তিনটা গাছ লাগানোর নিশ্চয়তা প্রদান করতে হবে। উল্লেখ্য যে, ২০২৩ সালে বিশ্বব্যাংক ও পরিবেশ অধিদপ্তরের গবেষণায় ঢাকা ও রাজশাহীর বায়ূ ধূষণের ৬০-৭০% উৎস হিসেবে দায়ী করা হয় অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ নিয়ম না মেনে নির্মাণ কাজ, সড়কের ধূলো এবং পুরোনো যানবাহন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST