২৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বাঘা

মোহাঃ আসলাম আলী, বাঘা : সেপ্টেম্বর মাসে রাজশাহী জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বাঘা থানা। একই সঙ্গে ডিআইজি ও এসপি’র পক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারে নেতৃত্বদানের জন্য বিশেষ সম্মাননা হিসেবে বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান কে আর্থিক পুরস্কৃত করা হয়েছে।

এছাড়াও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসেবে বাঘা থানার এসআই (নিঃ) মোঃ মোজাম্মেল হককে ডিআইজি সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার এবং রেঞ্জের ও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বাঘা থানার এএসআই (নিঃ) আব্দুল মালেক কে আর্থিক পুরষ্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর রাজশাহী জেলা পুলিশের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মামলার নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, নারী ও শিশু নির্যাতন, মাদক মামলা, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি-ডাকাতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ   ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জনে সুখবর দিলেন ভিকি

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার। চাঁদাবাজি রোধ, রাত্রিকালীন টহল জোরদার এবং চুরি-ডাকাতি ও দস্যুতা নিয়ন্ত্রণে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয় এ সময়।

আ ফ ম আছাদুজ্জামান বাঘা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর এপর্যন্ত তিনবার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে বাঘা থানা নির্বাচিত হয়। এছাড়াও জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে বাঘা থানার এএসআই (নিঃ) আব্দুল মালেক ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ   Live Updates, Reliable Sources, and In-Depth News You Can Trust

এ সাফল্যের বিষয়ে জানতে চাইলে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ. ম আছাদুজ্জামান বলেন, এই অর্জন বাঘা থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। মাদক নির্মূল,আইন- শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দিন-রাত পরিশ্রম করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহিত করবে। জনগণের সহযোগিতা ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়, তাই জনসাধারণের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, মহান আল্লাহ পাক “টীম বাঘা” এর পেশাগত উন্নতির এই ধারাবাহিকতা আগামী দিনগুলিতেও যেন বজায় রাখেন, সেজন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST