১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জুবায়েদের হত্যার ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পরিসংখ্যান বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।

রবিবার (১৯ অক্টোবর) রাতে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির ডাস চত্বরের পাশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা, “আমার ভাই খুন কেনো, ইন্টেরিম জবাব দে; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না। উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস” সহ নানান স্লোগান দেন।

আরও পড়ুনঃ   বিজয়নগরে পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে মিছিল ও গণবিক্ষোভ

এ সময় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ছাত্রদলকে হত্যা করার ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিভিন্ন সময়ে ছাত্রদলের বিভিন্ন মেধাবী শিক্ষার্থীরা হত্যার শিকার হয়েছেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী শিক্ষার্থীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, এই ইন্টেরিম গভমেন্ট দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে এমন একটি নৃশংস ঘটনা ঘটেছে। যদি অতিদ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার না করা হয়, তবে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।

আরও পড়ুনঃ   নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজয়ী

এসময়, ডাকসুতে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, ঢাবি শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন খুন হয়েছেন। নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১০

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১১

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১২

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৩

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৪

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৫

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৮

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৯

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST