১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের হামলার প্রতিবাদে লাহোরের নাম মুছে দিলেন রশিদ

অনলাইন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ রশিদ খান। পাকিস্তানের এমন কাণ্ডের কড়া সমালোচনাও করেছেন তিনি। এবার নিজের এক্স প্রোফাইল থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন এই অলরাউন্ডার।

আইপিএলসহ বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলেন রশিদ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের দল লাহোরের হয়েও খেলেন তিনি। সেই দলের নাম নিজের ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে মুছে দিয়েছেন এই অলরাউন্ডার।

এর আগে রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক নারী, শিশুর প্রাণ গেছে। প্রাণ গেছে তরুণ ক্রিকেটারদের, যারা একদিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এভাবে বেসামরিক অবকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। এই ধরনের কাজ মানবাধিকার লঙ্ঘন করে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়।’

আরও পড়ুনঃ   নিহত পাইলটের বাড়ি রাজশাহী, স্বজনদের নেওয়া হলো ঢাকা

পাকিস্তানের হামলার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছে। বোর্ডের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। রশিদ লেখেন, ‘এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু হয়েছে। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবার আগে।’

আরও পড়ুনঃ   দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। গত বুধবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল দুই দেশ। তার মেয়াদ শেষ হয়েছে শুক্রবার। তার পর শুক্রবার রাতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। তাতে তিন জন ক্রিকেটারসহ মোট আট জনের মৃত্যু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১০

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১১

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১২

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৩

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৬

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৭

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৮

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৯

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

২০

Design & Developed by: BD IT HOST