১৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের অভিযান, ধ্বংস মাদকবাহী সাবমেরিন

অনলাইন ডেস্ক : ক্যারিবীয় সাগরে একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সাবমেরিনটি যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে মার্কিন হামলায় দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও দুজন বেঁচে গেছেন। বেঁচে যাওয়া ওই দুজনকে তাদের নিজ দেশে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। রোববার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী একটি “মাদকবাহী” সাবমেরিন ধ্বংস করেছে। সাবমেরিনটি “মাদক চোরাচালান পথ” ধরে যুক্তরাষ্ট্রের দিকে আসছিল।

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট লিখেছেন, “আমার জন্য এটা এক বিরাট সম্মান, আমরা একটি বিশাল মাদকবাহী সাবমেরিন ধ্বংস করতে পেরেছি, যা মাদক পাচারপথ ধরেই যুক্তরাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছিল।”

আরও পড়ুনঃ   সব জিম্মিকে মুক্তির বিনিময়ে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

তিনি জানান, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে সাবমেরিনটিতে মূলত ফেন্টানিলসহ বিপুল পরিমাণ অবৈধ মাদক ছিল। ট্রাম্প বলেন, “নৌযানটিতে চারজন ‘নার্কো-টেররিস্ট’ ছিলেন। তাদের মধ্যে দুইজন নিহত হয়েছে।”

তিনি আরও জানান, অভিযানে যুক্ত কোনো মার্কিন বাহিনীর ক্ষতি বা কোনো সেনা আহত হয়নি।

ট্রাম্প দাবি করেন, “আমি যদি এই সাবমেরিনকে উপকূলে পৌঁছাতে দিতাম, তাহলে অন্তত ২৫ হাজার আমেরিকান মারা যেতেন। বেঁচে থাকা দুই সন্ত্রাসীকে তাদের নিজ নিজ দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে, সেখানে তাদের আটক রাখার পাশাপাশি বিচার করা হবে।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র স্থল বা সমুদ্র, কোনও পথেই মাদকবাহী সন্ত্রাসীদের সহ্য করবে না।”

আরও পড়ুনঃ   এবার ভেনেজুয়েলা থেকে তেল আনার ঘোষণা দিলেন ট্রাম্প

সংবাদমাধ্যম বলছে, গত মাস থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে অন্তত ছয়টি অভিযান চালিয়েছে। সেখানে মূলত আন্তর্জাতিক জলসীমায় অবৈধ মাদকবাহী জাহাজ লক্ষ্য করে দেশটি এসব হামলা চালাচ্ছে। যদিও এসব অভিযান ভেনেজুয়েলার উপকূলের অনেকটা কাছাকাছিই সংঘটিত হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের মধ্যে উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর একটি বহর মোতায়েন করার পর পরিস্থিতি আরও প্রকট হয়। ওয়াশিংটনের দাবি, মার্কিন এই নৌবহর অপরাধী চক্র ও মাদক পাচার রোধে কাজ করছে।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রকিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড অঞ্চলে মাদক চোরাচালানকারী সংগঠনগুলোকে লক্ষ্য করে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST