৩০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় হত্যা চেষ্টা মামলার আসামীকে গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার মূল হোতা রিপন (২৪) কে গ্রেফতার ও বিচারের দাবীতে মঙ্গলবার (৩০এপ্রিল) বেলা পৌনে বারোটার দিকে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মামলা করায় বাদির পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো ও প্রাননাশের হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন মামলার বাদি রেজাউল ইসলামসহ পরিবারের সদস্যরা।

জানা যায়, মাত্র নব্বই টাকার দোকান বাঁকিকে কেন্দ্র করে গত ১এপ্রিল পলাশী গ্রামের চা দোকানের মালিক একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ভোগ করে আসা মৃত সাদেক মন্ডলের ছেলে আতাব আলী, স্ত্রী রেহেনা বিবি ও তাদের ছেলে মোস্তাক এর সঙ্গে একই গ্রামের মৃত কালাচাঁন শাহ এর ছেলে রাজমিস্ত্রি আবু বক্কর এর কথাকাটি ও বাক বিতন্ডা সৃষ্টি হয়। স্থানীয়রা ওই বিষয়টি উভয়ের মধ্যে মিমাংসা করে দেয়। পরদিন (২এপ্রিল) সকালে আবু বক্কর আতাব আলীর বাড়ির সামনের রাস্তা দিয়ে রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় মোস্তাক এর ছেলে রিপন ধারালো হাসুয়া দিয়ে অতর্কিত ভাবে আবু বক্কর কে কোপাতে থাকে। এক পর্যায়ে মারাত্বক জখম ও রক্তক্ষরন অবস্থায় রাস্তার পাশে পড়ে যায় আবু বক্কর। তার গোঙ্গানিতে স্থানীয়রা ছুটে এলে হামলাকারী রিপন পালিয়ে যায়।

আরও পড়ুনঃ   নরসিংদী কারাগার থেকে পালানো জঙ্গি জুয়েল গাজীপুর থেকে গ্রেপ্তার 

তবে পুলিশ আতাব আলী ও মোস্তাক কে গ্রেফতার করলেও একদিন পরই তারা জামিনে আসে । কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আহত আবু বক্করের ছেলে রেজাউল ইসলাম বাদি হয়ে রিপন, আতাব আলী, মোস্তাক ও রেহেনা বিবিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এদিকে জামিনে এসে আতাব আলী ও মোস্তাক বাদির পরিবার কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।
সাংবাদ সম্মেলনে মামলার বাদি রেজাউল ইসলাম, তার মা লেহেমা, চাচি রজুফা, দাদি রেজিয়া, চাচা আক্কাছ আলী, প্রতিবেশী রেবেকাসহ অন্যরা জানায়, রিপন একজন মাদক সেবী ও সন্ত্রাসী। সে এলাকায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। তার দাদা একটি হত্যা করে জেল খেটে বেরিয়ে এসেছে। সেও প্রয়োজনে সেরকমই করবে এমন উক্তি তার মুখে অনেকেই শুনেছেন বলে জানিয়েছেন। মানববন্ধন ও সাংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যসহ পলাশী গ্রামের বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সোহাইল রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি রিপন পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন উপায়ে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে মদ ও সিরাপ জব্দ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST