১৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিফা থেকে সুখবর পেলেন হামজা-জামালরা

অনলাইন ডেস্ক : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‌্যাংকিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা।

সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর র‌্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। মাস খানেক পর আজ প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছেন হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে।

আরও পড়ুনঃ   একই রাতে দুই মহাতারকার স্বপ্নভঙ্গ

ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাংকিং বাড়বে।

এদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১০

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১২

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৪

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৬

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৭

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৮

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

২০

Design & Developed by: BD IT HOST