১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজারো মানুষের মামলা

অনলাইন ডেস্ক : ফার্মাসিউটিক্যাল কোম্পানি জনসন অ্যান্ড জনসনের (জে অ্যান্ড জে) বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছেন হাজারো মানুষ। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি জেনেশুনে অ্যাসবেস্টস-দূষিত বেবি পাউডার বিক্রি করেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, প্রায় ৩ হাজার মানুষ এই মামলায় যুক্ত হয়েছেন। মামলার মূল প্রমাণ হিসেবে কিছু অভ্যন্তরীণ নথি ও বৈজ্ঞানিক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বিবিসির হাতে এসেছে।

মামলায় বলা হয়েছে, ১৯৬০-এর দশক থেকেই জে অ্যান্ড জে জানত তাদের ট্যালকম পাউডারে ট্রেমোলাইট ও অ্যাকটিনোলাইটের মতো ফাইবারসমৃদ্ধ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। এগুলো ফাইবার আকারে থাকলে অ্যাসবেস্টস হয়ে যায় এবং এটিই প্রাণঘাতী ক্যানসারের সঙ্গে সম্পর্কিত বলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

আরও পড়ুনঃ   ভারত-পাকিস্তানকে সতর্ক করল আফগানিস্তান

আদালতের নথি অনুযায়ী, বিষয়টি জানার পরও কোম্পানিটি কখনোই তাদের পণ্যের মোড়কে কোনো সতর্কবার্তা দেয়নি। বরং তারা পাউডারটিকে ‘বিশুদ্ধতা ও নিরাপত্তার প্রতীক’ হিসেবে তুলে ধরতে বিভিন্ন প্রচারণা চালায়।

তবে জে অ্যান্ড জে এসব অভিযোগ অস্বীকার করেছে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের বেবি পাউডার সব ধরনের সরকারি মানদণ্ড মেনে তৈরি করা হয়ে থাকে। তারা আরও দাবি করেছে, এতে অ্যাসবেস্টস নেই এবং এটি ক্যানসার সৃষ্টিও করে না।

আরও পড়ুনঃ   কাশ্মীরে সংঘর্ষে ৩ জন নিহত

প্রসঙ্গত, যুক্তরাজ্যে ট্যালকম পাউডার বিক্রি বন্ধ করা হয় ২০২৩ সালে।

অবশ্য যুক্তরাজ্যে দায়ের হওয়া এই মামলার আগে যুক্তরাষ্ট্রেও একই ধরনের একাধিক মামলা দায়ের হয়েছে। এসব মামলার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অনেকেই ইতোমধ্যে কয়েক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। অবশ্য কিছু মামলায় আপিল করে রায় পাল্টাতে সক্ষম হয়েছে কোম্পানিটি।

আর তাই যুক্তরাজ্যে বাদীপক্ষের আইনজীবীরা ধারণা করছেন, জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই মামলার ক্ষতিপূরণ দাবি শত শত মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১১

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৩

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৫

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

১৭

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

১৯

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

২০

Design & Developed by: BD IT HOST