১৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

১৫ বছর ধরে আত্মগোপনে থাকা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত দুই ভাই গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাইশ বছর আগের চাঞ্চল্যকর ট্রাক হেলপার মো. আনজু হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শাহীনুর রহমান শাহীন (৪৮) ও সাদিকুর রহমান সুমন (৪৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিরা সম্পর্কে দুই ভাই।

আদালতে সাজার পর থেকে গত ১৫ বছর ধরে তারা আত্মগোপনে ছিলো। অবশেষে বুধবার রাজশাহী নগরের শাহমুখদুম থানার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শাহীন ও সুমন নগরের রাজপাড়া থানার ভেড়ীপাড়া কেশবপুর এলাকার মতিউর রহমানের ছেলে। তারা নিজেদের নাম পরিবর্তন করে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন।

মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, ২০০৩ সালের ৩ সেপ্টেম্বর রাতে আনজু নামের ট্রাকের হেলপারকে খুন করা হয়। প্রথমে ট্রাক চালককে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে হেলপারকে ট্রাকেই হত্যা করা হয়। এর আগে সোনামসজিদ থেকে ট্রাকটি ভাড়া নিয়ে পাবনার দাশুড়িয়ায় যাওয়া হচ্ছিল। পথে নানা নাটকীয়তার পর রাজশাহীর গোদাগাড়ীর বিজয়নগর এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ   ১৯৭১ সালের পর প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

পরদিন সড়কে দাড়িয়ে থাকা ট্রাক থেকে হেলপারের লাশ উদ্ধার করা হয়। সে সময় ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় ট্রাকের চালক শফিকুল ইসলাম ওরফে বাবলু বাদী হয়ে রাজশাহীর গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর সেই সময় আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা ৫ বছর হাজতে থাকার পর ২০১০ সালে জামিনে মুক্তি পেয়ে পলাতক হন। পরে আদালত আসামিদের অনুপস্থিতিতে বিচার করে যাবৎজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গাড়ি চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

এরপর আসমিরা সাজা এড়াতে নিজেদের নাম পরিবর্তন করে নতুন এনআইডি কার্ড বানিয়ে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করে। তবে ঘটনার প্রেক্ষিতে মামলা ও রায়ের সূত্র ধরে ছায়া তদন্তের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে রাজশাহী র‌্যাব। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারি পরোয়ানা ইস্যুর পর থেকে ১৫ বছর ধরে তারা আত্মগোপনে ছিলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যাবৎজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হওয়ার কথা স্বীকার করেছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST