১৫ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে গাড়ি চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ইজিবাইক-অটোরিক্সা চালক ও মালিকদের সাথে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০০ জন চালক ও মালিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

(১৪ নভেম্বর) সকাল ১১ টায় ‍‌‌‌‍‌‌‌‌‌ ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেম্বার ভবনের মিলনায়তনে এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ   লক্ষাধিক টাকা মুল্যের সরকারী ঔষধ জব্দ ফার্মেসী মালিক পলাতক

উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে যানজটমুক্ত নগরী হিসেবে গড়তে নানাবিধ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে রাজশাহীর সিনিয়র সিটিজেন ফোরাম ও সাহেব বাজার কেন্দ্রিক মার্কেটসমূহের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সাহেব বাজার জিরো পয়েন্ট কেন্দ্রিক ট্রাফিক ব্যবস্থার সুষ্ঠু পরিচালনা ও উক্ত এলাকার যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যার সুফল নগরবাসী পেতে শুরু করেছেন।

এছাড়াও তিনি ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানো, অতিরিক্ত গতি পরিহার করা এবং ঘন ঘন লেন পরিবর্তন না করাসহ গাড়ির বৈধ প্রয়োজনীয় কাগজ সাথে রেখে গাড়ি চালানোর কথা বলেন। তিনি ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও মালিকদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাছাড়া চালকদের দক্ষ করতে প্রয়োজনে আরএমপি’র পক্ষ থেকে পর্যায়ক্রমিকভাবে প্রশিক্ষণের আয়োজন করার কথা বলেন। তিনি উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থার মত রাজশাহী মহানগরীতে উন্নত ট্রাফিক ব্যবস্থা করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ   পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরএমপি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর তত্ত্বাবধানে কর্মশালা পরিচালিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, মাসুদুর রহমান রিংকু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST