১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে পড়ুয়া দম্পতিদের জন্য হল নির্মাণসহ ১০ দফা ইশতেহার ছাত্রদলের

অনলাইন ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে বিবাহিত শিক্ষার্থীদের জন্য হল নির্মাণসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল–মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল।

আজ রোববার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের পক্ষ থেকে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর, জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা।

ছাত্রদলের নির্বাচনী ইশতেহারের অষ্টম দফায় বলা হয়, ‘রাবিয়ান কাপলদের জন্য আবাসিক হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।’ এর পাশাপাশি পাশাপাশি নতুন হল নির্মাণ, অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক ভর্তুকি প্রদান ও পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়নের ঘোষণা দেওয়া হয়।

ইশতেহারে প্যানেলটি ক্যাম্পাসকে আধুনিক, নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মুক্তচিন্তার শিক্ষার পরিবেশে রূপান্তরের অঙ্গীকার জানায়। তাঁরা ঘোষণা দেয়, ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি শহীদ হওয়া অধ্যাপক ড. শামসুজ্জোহার স্মরণে দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা হবে।

একাডেমিক উৎকর্ষ ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের ১০ শতাংশ গবেষণা খাতে বরাদ্দ রাখার দাবি জানায় প্যানেলটি। পাশাপাশি গবেষকদের জন্য পর্যাপ্ত ফেলোশিপ ও আর্থিক সহায়তা নিশ্চিত করার অঙ্গীকারও করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে জেলা পরিষদ প্রশাসককে যুব অধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

ইশতেহারে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্কিল ডেভেলপমেন্ট কোর্স চালু ও নিয়মিত জব ফেয়ার আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়নসহ সেন্ট্রাল লাইব্রেরি ও হল লাইব্রেরিতে আসন সংখ্যা বৃদ্ধি, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিকীকরণ এবং স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দ্রুতগতির ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনাও প্রকাশ করা হয়।

ইশতেহারে আরও বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার বুলিং, যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলো, রাস্তাঘাট সংস্কার ও বহিরাগত মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে।

চিকিৎসা সেবার উন্নয়নে ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি চালু, আধুনিক মেডিকেল সেন্টার ও ইমার্জেন্সি ইউনিটে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতির নিশ্চয়তার অঙ্গীকার করা হয়। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ তহবিল গঠন এবং মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত কাউন্সেলিং সেবা চালুর ঘোষণা দেওয়া হয়।

নারী শিক্ষার্থীদের জন্য পৃথক নামাজঘর, কমনরুম, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, মাতৃত্বকালীন উপস্থিতি শিথিলকরণ, ব্রেস্টফিডিং কর্নার এবং নারী জিমনেসিয়াম পুনরায় চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনা মুনাফায় ঋণ প্রদান, বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য লিফট ও বিশেষ ওয়াশরুম স্থাপনের কথাও উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   এমপি শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিস্কার দাবিতে বিক্ষোভ অব্যাহত

ক্যাম্পাসে ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক বিকাশে প্রতিটি হলে প্রার্থনাকক্ষ, কেন্দ্রীয় প্যাগোডা নির্মাণ, নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন এবং টিএসসিসি কার্যকর করার পরিকল্পনাও ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়।

শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার ও বিশুদ্ধ পানির নিশ্চয়তায় ক্যান্টিন ও ডাইনিং ব্যবস্থার আধুনিকীকরণ, স্যানিটেশন উন্নয়ন ও খাবারের অভিন্ন মূল্যতালিকা প্রণয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন সচল, শিক্ষার্থীদের ডিসকাউন্ট টিকিট সুবিধা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধির পরিকল্পনাও প্রকাশ করা হয়।

ইশতেহার পাঠ শেষে ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, ‘প্রশাসন ও শিক্ষার্থীরা পাশে থাকলে এক বছরের মধ্যেই এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব। সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই আমরা এই ইশতেহার প্রণয়ন করেছি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তা বাস্তবায়নের চেষ্টা করব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST