২৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

লন্ডন যাচ্ছেন মির্জা ফখরুল, সাক্ষাত হবে তারেক রহমানের সঙ্গে

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি ১০ দিন অবস্থান করবেন এবং ১১ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে তার।

জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হওয়ারও কথা রয়েছে।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং সরকারের সংস্কারের উদ্যোগে সহযোগিতা করছে। তবে, অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও তারা নির্বাচনের বিষয়ে কোনো রোডম্যাপ দেয়নি, যা নিয়ে বিএনপির মধ্যে আলোচনা চলছে। বিএনপি শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সম্পর্কিত সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের দাবিতে রয়েছে।

আরও পড়ুনঃ   বোল্যান্ডে ধরাশায়ী ভারত, ১০ বছর পর সিরিজ জিতল অস্ট্রেলিয়া

এদিকে, বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে তাদের সঙ্গে থাকা মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায়। জামায়াতসহ ইসলামি দলগুলোর অবস্থানও বিএনপির নজরে রয়েছে।

আরও পড়ুনঃ   জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী

এমন পরিস্থিতিতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যাচ্ছেন। বিএনপির সূত্রগুলো বলছে, এই সফরে তিনি লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৩ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন। এ জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন এবং পরে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST