১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘অসামাজিক কাজের’ অভিযোগে নারীর গলায় জুতার মালা, কাটা হলো চুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘অসামাজিক কাজের’ অভিযোগে এক নারীর গলায় জুতার মালা পরিয়ে দিয়েছে স্থানীয় জনতা। পরে তার মাথার চুলও কেটে দেওয়া হয়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় ওই নারীর ঘরে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, এই ঘটনায় মামলা হয়েছে; তদন্ত চলছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে রহনপুর পৌর এলাকার হুজরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। তবে রোববার রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি ও মাদক কারবারের অভিযোগ তুলে তার বাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। এ সময় ওই নারীকে ঘর থেকে বের করে রাস্তায় এনে হেনস্তা করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার

স্থানীয়দের অভিযোগ, হুজরাপুর এলাকার বাসিন্দা এক নারী দীর্ঘদিন ধরে তার বাড়িতে দেহব্যবসা ও মাদক কারবারের মতো অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন। এই বিষয়ে স্থানীয় লোকজন তাকে একাধিকবার সতর্কও করেছিলেন। কিন্তু বারবার সতর্ক করার পরেও ওই নারীর বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলতে থাকায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কতিপয় স্থানীয় ব্যক্তি জোটবদ্ধ হয়ে গভীর রাতে ওই বাড়িতে হামলা চালান। হামলায় বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বলেন, ‘অসামাজিক কাজের অভিযোগ তুলে ওই নারীর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয় স্থানীয় জনতা। পরে নারীর গলায় জুতার মালা পরিয়ে দেয় এবং তার চুল কেটে দেয়।’

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST