৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

অনলাইন ডেস্ক : সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনও সমান তালে সামলে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনয়, সংসার, মাতৃত্ব সব দায়িত্বেই তিনি এককথায় অনন্যা। সোমবার স্বামী সঞ্জয় চক্রবর্তীর জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা।

বরের সঙ্গে একগুচ্ছ মন ভালো করা ছবিও ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন, কীভাবে শুরু হয়েছিল ঋতুপর্ণা আর সঞ্জয়ের দীর্ঘদিনের প্রেমকাহিনি?

ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত ঋতুপর্ণা ও সঞ্জয়। দীর্ঘদিনের সেই বন্ধুত্বই মোড় নেয় ভালোবাসায়, আর পরিণতি পায় ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর। সেই থেকে তাদের পথচলার বয়স পেরিয়ে গেল ২৬ বছর।

আরও পড়ুনঃ   নাক, ঠোঁটে সার্জারি করিয়েছেন, জানালেন শ্রীদেবী কন্যা

ঋতুপর্ণা নিজেই একাধিক সাক্ষাৎকারে ফাঁস করেছেন তাদের এই মিষ্টি প্রেমের গল্প। অভিনেত্রীর কথায়, ‘তখন আমি সপ্তম শ্রেণির। ও ক্লাস টেনে পড়ে। তখন থেকে আমাদের বাড়িতে যাওয়া-আসা। বরাবরের গুরুগম্ভীর, পড়াশোনায় ভালো পরে বিদেশে পড়তে গেল।’

তিনি আরও বলেন, ‘আমার বাবার একটাই চাওয়া, ছেলেকে শিক্ষিত হতে হবে। মায়ের দাবি, ছেলে ভালো পরিবারের হওয়া যাই। সঞ্জয় তাই যখন বাড়িতে এসে বিয়ের প্রস্তাব দিয়েছিল মা-বাবা দ্বিতীয় বার ভাবেনি।’

বর্তমানে সঞ্জয় চক্রবর্তী মোবিঅ্যাপস নামে একটি সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও। কাজের সূত্রে তিনি মূলত সিঙ্গাপুরে থাকেন। এমনকি ঋতুপর্ণার দুই সন্তান ছেলে অঙ্কন ও মেয়ে নিয়ার জন্ম ও পড়াশোনাও হয়েছে সেখানেই। তাই ঋতুপর্ণাকে কলকাতা ও সিঙ্গাপুরে মিলিয়ে মিশিয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ   মা হওয়ার পর প্রথম প্রকাশ্যে আসছেন দীপিকা

মাঝেসাঝেই ঋতুপর্ণার ছবির প্রিমিয়ার বা সাকসেস পার্টিতে স্বামীর সঙ্গে দেখা যায় এই টলি-সুন্দরীকে। কখনো কখনো দুই সন্তান অঙ্কন ও নিয়াও পাশে থাকেন তাদের। কাজের ফাঁকে পরিবারকে সময় দেওয়া এবং একইসঙ্গে ক্যারিয়ার সামলানোয় ঋতুপর্ণা যে এক উদাহরণ, তা বলাই বাহুল্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

১০

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১১

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১২

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৩

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৪

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৫

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৬

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST