৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হিজাব পরে দীপিকা, লম্বা দাড়িতে রণবীর

অনলাইন ডেস্ক : সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না বলিউড জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে, গত দু’বছরে হাতে তেমন উল্লেখযোগ্য কোনো ছবি নেই রণবীরেরও। যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এর মাঝে জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম। মেয়ের বয়স সবে এক বছর হলো। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই একেবারে নতুন রূপে ধরা দিলেন এই তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে দেখা যাচ্ছে রণবীরকে।

আরও পড়ুনঃ   ‘টাকার বিনিময়ে কোথাও যাইনি, গাড়িতে ধরা খেয়েছি এটা কেমন টপিক’

রণবীর ও দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে প্রশংসা করেছেন।

জানা গেছে, সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ   ‘বিয়ে করতে চাই না, তবে একজন সঙ্গী চাই’

বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী।

অভিনেত্রীর নতুন এই রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারো কারো মতে, ‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’ সবমিলিয়ে, রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১০

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১১

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১২

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

১৪

রাজশাহীর মীরেরচক জামে মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

১৫

পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা

১৬

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

১৭

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

১৮

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

১৯

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST