৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রবীণদের জন্য কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রবীণ ব্যক্তিদের জন্য সম্মানজনক ও সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, প্রবীণরা আমাদের পথপ্রদর্শক। তাদেরকে সর্বদা সম্মান প্রদান করতে হবে।

তিনি মঙ্গলবার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

অনুষ্ঠানে সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানের খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তেজার রহমান এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জড়াবিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম)এর মহাসচিব মনজু আরা বেগম।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাফুফে গ্রাসসুট কোচিং কোর্স সমাপ্ত

উপদেষ্টা বলেন, এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ‘ Older Persons Driving Local and Global Action : Our Aspirations, Our Well-Being, Our Rights’- অর্থাৎ ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’। এই স্লোগানের প্রতি আমরা বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে প্রবীণ ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাশীল হবো । এটাই আমাদের মূল্যবোধ। তবে মূল্যবোধের পরিবর্তন ঘটেছে ।

তিনি বলেন, প্রবীণ ব্যক্তিগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সাথে জীবন কাটাবে। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, উন্নত দেশের মতো কমিউনিটি ভিত্তিক কেয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে, এমনকি গ্রামের মানসিকতার ভিতরেও। আজ না হোক কাল আমাদের এই পথেই ফিরে যেতে হবে। একই সাথে প্রবীণ দিবসের আয়োজনেও আগামীতে পরিবর্তন আনতে হবে। প্রবীণ দিবসের অনুষ্ঠান নবীন ও প্রবীণের সংমিশ্রণে আয়োজন করতে হবে। সেখানে আমরা নবীন ও প্রবীণদের কথা শুনবো, এক অপরের সাথে পরিচিত ঘটবে।
বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ প্রবীণদের অধিকার, সুস্থ জীবন এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের গুরুত্বের উপর জোর দেন। তাঁরা প্রবীণদের অবদানকে স্মরণ করেন এবং তাদের প্রতি সমাজের দায়িত্বের কথা পুনর্ব্যক্ত করেন। প্রবীণদের সামগ্রিক কল্যাণে সমাজসেবা অধিদপ্তরের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রবীণদের জীবনমান উন্নয়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   ব্যর্থ বিশ্বকাপ শেষে বিদেশি লিগে পাকিস্তানের ১২ তারকা

এর আগে দিবস উপলক্ষে একটি র‍্যালি অনুষ্ঠিত হয় । র‍্যালির অনুষ্ঠানের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। র‍্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ , সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমানসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবীণগন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৫০ সেনা হতাহত, পালিয়েছে মার্কিন রণতরী : আইআরজিসি

ফেসবুকে সমস্যা, অনেকের আইডি দেখাচ্ছে ‘আনএভেইলেভল’

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

চা দোকানির সততায় দেড় লক্ষাধিক টাকা ফেরত পেলেন বৃদ্ধ

হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভোল্যুশনারি গার্ডের

এসএসসি পাসেই পুলিশ চাকরি, আবেদন করবেন যেভাবে

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ইরান যুদ্ধ এক মাসের বেশি দীর্ঘ হতে পারে: ট্রাম্প

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে

১০

৩৫ হাজারের ইরানি ড্রোন ঠেকাতে ৪০ লাখ ডলার খরচ করছে যুক্তরাষ্ট্র

১১

ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে : চীন

১২

ইরানকে সমর্থন জানাল চীন

১৩

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করলো কাতার

১৪

যশোরে পেট্রোল পাম্পে মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি করতে বাইকারদের ভিড়

১৫

যশোর মনিরামপুরে মাছের ঘেরে যুবকের লাশ উদ্ধার

১৬

যশোরের শার্শায় উইন কোরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রমজানের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হয়ে যাবে

১৮

বাগমারায় শিশু বলাৎকারের মামলায় অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ

১৯

রাজশাহীতে গুদামে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০

Design & Developed by: BD IT HOST