৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাবার নায়িকাকে অভিষেকের আজব আবদার, জিনাতের উত্তর— ‘আগে বড় হও’

অনলাইন ডেস্ক : বলিউডের প্রেমের গুঞ্জন থেকে বর্তমানে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের গুঞ্জন, অভিষেক বচ্চন সবসময়ই লাইমলাইটে। একসময় কারিশমা কাপুর বা রানি মুখার্জির সঙ্গে তার নাম জড়ালেও, শেষ পর্যন্ত তিনি মালা পরিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছোটবেলার এক মজার স্মৃতি শেয়ার করেছেন অভিষেক; যা শুনে হাসিতে ফেটে পড়েছেন সবাই। জানান, শুটিং সেটে একসময় অভিনেত্রী জিনাত আমানকে এক আজব আবদার করে বসেছিলেন অভিনেতা!

ঘটনাটি ১৯৮২ সালের। তখন অমিতাভ বচ্চন ও অভিনেত্রী জিনাত আমান জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। সেই সময় ‘মহান’ ছবির শুটিং চলছিল কাঠমান্ডুতে। আউটডোর শুটিং হওয়ায় অমিতাভের সঙ্গী হয়েছিলেন ছোট্ট অভিষেক বচ্চন, যার ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রবল আগ্রহ।

আরও পড়ুনঃ   রাশমিকার বাগদানের আংটিতে নজর পড়ল নেটিজেনদের!

সেদিনের মতো শুটিং শেষ হওয়ার পর, গভীর রাত পর্যন্ত হোটেলের একটি রুমে ছবির টিমের আড্ডা চলছিল। সেখানে সোফার এক কোণায় বসে ছিলেন অভিষেক। রাত বাড়তেই যখন জিনাত আমান নিজের রুমের দিকে যেতে ওঠেন, ঠিক তখনই ছোট্ট অভিষেক তার হাত ধরে টেনে নেন।

আরও পড়ুনঃ   ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

এরপরই অভিষেক প্রশ্ন করেন, ‘তুমি কোথায় যাচ্ছ?’ জিনাত জানান যে তিনি ঘুমোতে যাচ্ছেন। সেই মুহূর্তে জুনিয়র বচ্চনের মুখে বেরিয়ে আসে সেই আজব আবদার। অভিষেক জিনাতকে সোজা বলেন, ‘তুমি আমার সঙ্গে শুয়ে পড়ো আজকে!’

ছোট্ট অভিষেকের মুখে এমন কথা শুনে অভিনেত্রী জিনাত আমান হেসে কুপোকাত হয়ে যান। তিনি জুনিয়র বচ্চনের গাল টিপে মজার ছলে জানান, ‘তুমি আগে বড় হও, তারপর!’ বহু বছর পর, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মজার ঘটনাটি প্রকাশ্যে আনলেন স্বয়ং অভিষেক বচ্চন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST