৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটক নিয়ে দর্শকদের দীর্ঘ অভিযোগ, জবাব দিলেন দীপা খন্দকার

অনলাইন ডেস্ক :  দীর্ঘ প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় ক্যারিয়ারে দীপা খন্দকার বাংলাদেশের নাট্যাঙ্গনে এক জনপ্রিয় নাম। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। সিনেমাতেও কাজ করেছেন এই জাত অভিনেত্রী। তার সমসাময়িক অধিকাংশ অভিনেত্রী পর্দায় অনিয়মিত হলেও দীপা খন্দকার শুরু থেকে আজ পর্যন্ত নাটক, বিজ্ঞাপন এবং চলচ্চিত্রে সক্রিয়।

দীপা খন্দকার অভিনীত সর্বশেষ আলোচিত নাটক ছিল কেএম সোহাগ রানা পরিচালিত পারিবারিক গল্পের নাটক ‘অনুতপ্ত’, যা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ফ্যামিলি সিরিজ ‘এটা আমাদেরই গল্প’-তে। এই সিরিজের সেট থেকেই সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন দীপা খন্দকার।

সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবার কিংবা পারিবারিক গল্প ফের নাটকের কেন্দ্রে আনার আহ্বান জানান অভিনেত্রী। সঙ্গে বর্তমানে টেলিভিশনে প্রচারিত নাটকের ধরন নিয়ে দীর্ঘদিনের দর্শকদের একটি অভিযোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে একটা কমপ্লেইন সব সময় শুনতাম, যে এখন খুব ছোট ছোট নাটক হয়, দুই-তিনজন আর্টিস্ট, কিছুই ফ্যামিলি-ট্যামিলি কিছু থাকে না, দেখতে কেমন যেন লাগে। একটু দেখি, দেখার পরে নাটকটা শেষ হয়, তারপর ভুলে যাই, যে গল্পটা এই ছিল। পরিবার নিয়ে নাটক হয় না কেন?’

আরও পড়ুনঃ   বিয়ের আগেই পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা

এরপর দীপা খন্দকারের সংযোজন, মোস্তফা কামাল রাজের নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ সেই পারিবারিক গল্পের অভাবই পূরণ করতে চলেছে। অভিনেত্রীর কথায়,‘আমি স্পেশালি মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ দিব এর জন্য, যে উনি চিন্তা করেছেন যে আসলে এই ট্রেন্ডটা ভাঙা উচিত। পরিবার ভাঙতে ভাঙতে আসলে আমরা পরিবারের ভ্যালুটাই ভুলে যাচ্ছিলাম। নাটক কিন্তু জীবন বদলের হাতিয়ার বলি আমরা। সো নাটকে আমরা যেটা দেখি, ওইটার অনেক কিছুই কিন্তু মানুষের ওপরে এফেক্ট করে।’

আরও পড়ুনঃ   প্রতিটা দৃশ্যের আড়ালে একটা গল্প থাকে : পারসা ইভানা

দীপা খন্দকার মনে করেন, যখন দর্শকরা নাটকে একটি পরিবার দেখবেন, যেখানে বড়দের প্রতি সম্মান দেখানো হচ্ছে, তখন তরুণ প্রজন্ম সেই শিক্ষা গ্রহণ করবে। বড়দের সাথে কুশল বিনিময় করা, বাইরে যাওয়ার সময় বলে যাওয়া বা ফিরে এসে সালাম দেওয়ার মতো পারিবারিক মূল্যবোধগুলো দেখে দেখে শেখার সুযোগ তৈরি হবে।

এই সিরিজটিকে একটি বড় প্রোজেক্ট হিসেবেও অভিহিত করেন দীপা খন্দকার। বলেন, ‘বড় প্রোজেক্ট বলতে আমি বলছি না যে এটা অনেক লেন্দি, অনেক লম্বা নাটক হবে, সেরকম না। যতটুকু হবে, খুব সুন্দর করে অনেক বড়সড় আয়োজনে আমরা অনেক আর্টিস্ট মিলে কাজটা করছি।’

তিনি আশা প্রকাশ করেন, এই নাটকটি দেখে দর্শক যদি একটুখানি মূল্যবোধও শিখতে পারেন, তবে এই কাজটি সার্থক হবে এবং এর সাথে যুক্ত সকল শিল্পী সার্থক হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST