৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অসৎ লোকের কাজকর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায় -সিনিয়র স্বরাষ্ট্র সচিব

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, অসৎ লোকের কাজকর্মে কখনো সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়। দেশের ৪০ শতাংশ হচ্ছে জেন-জি, তারাই ৩৬ জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে। তারা আমাদের কাছে সুবিচার প্রত্যাশা করে।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজশাহী পিটিআই মিলনায়তনে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

নাসিমুল গনি বলেন, আমরা আমাদের নতুন প্রজন্মের চাহিদার মতো করে দায়িত্ব পালন করতে পারিনি। তারা যে সুবিচার চায় তা শুধু বিচারকদের বিষয় নয়, সিভিল সার্ভিসে যারা আছেন তাদের সবার জন্য এটা প্রযোজ্য। আর একাজের জন্য অ্যাটিচিউড সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকারি চাকুরি শুধু টাকা বানানোর মেশিন নয়, এটা হচ্ছে জনগণের প্রতি এবং স্রষ্টার প্রতি কর্তব্য পালন।

আরও পড়ুনঃ   বাগমারায় বীর মুক্তিযোদ্ধা ইনসান মাষ্টারের ইন্তেকাল

তিনি বলেন, ১৮৭৮ সালে পুলিশ থানা প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ২৪ ঘণ্টা থানাগুলো সার্ভিস দিয়ে গেছে, কিন্তু ২৪ এর আন্দোলনের সময় এর ব্যত্যয় ঘটেছে। এ সময় মেধা ও দক্ষতার ঘাটতি ছিল না, ঘাটতি ছিল আন্তরিকতার।

সুরা ছোয়াদের ২৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, আল্লাহ দাউদ (আ.) কে যেমন ভূখণ্ডের প্রতিনিধি বানানোর কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টাও তেমনি প্রতিনিধি। আর আমরা যারা সরকারি লোক তারা উপদেষ্টার চোখ, হাত, পা হিসেবে কাজ করছি।

আরও পড়ুনঃ   সবচেয়ে কম বয়সে ড্যাডি সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভারতীয় কিশোরের

বিপ্লবের বিশালতা ও গভীরতা অনুধাবন করাতে সচিব তাঁর বক্তৃতার মাঝে কয়েকটি তথ্যচিত্র প্রদর্শন করেন। এসময় তিনি অহংকার, হিংসা, লোভ, পরচর্চা, অন্ধ আনুগত্য পরিহার করে উদ্ভাবনী কার্যক্রম ও সুবিচার এবং সদ্ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ বিভাগের আট জেলার কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন : পার্বত্যমন্ত্রী

১০

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

১১

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

১২

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

১৩

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

১৪

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

১৫

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

১৬

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১৭

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

১৮

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST