৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিনামূল্যেই হচ্ছে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের প্লাস্টিক সার্জারি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যেই প্লাস্টিক সার্জারি করা হচ্ছে। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ২০০৭ সাল থেকে এ সেবা দিয়ে যাচ্ছে। বিশ্ব হাসি দিবস উপলক্ষে শুক্রবার (৩ অক্টোবর) সকালে সেবাপ্রাপ্ত শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে হাসপাতালটিতে একটি আনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সম্প্রতি ১৮ জন ঠোঁটকাটা ও তালুকাটা রোগীকে চিকিৎসা শেষে ওষুধ ও যাতায়াতের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, জন্মগত এই রোগে আক্রান্ত মানুষদের সমাজে অনেকেই অবহেলা করে। অনেক সময় তাদের ‘হাসির পাত্র’ বানানো হয়। তাদের মুখে প্রকৃত হাসি থাকে না। সার্জারির পর তাদের মুখে হাসি ফুটছে।

আরও পড়ুনঃ   বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রতীকি ক্লাস-পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

চিকিৎসকরা জানান, আর্থিক সক্ষমতা না থাকার কারণে অনেক রোগীর চিকিৎসা হয় না। তবে স্মাইল ট্রেন ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ২০০৭ সাল থেকে রাজশাহীতে সম্পূর্ণ বিনামূল্যে এই প্লাস্টিক সার্জারির সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ   তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বন্যা দূর হবে না : ত্রাণমন্ত্রী

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইমাজ উদ্দিন মণ্ডল। আরও উপস্থিত ছিলেন- অ্যানেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আল মামুন আর রশিদ, প্লাস্টিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. ইউসুফ আলী ও অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালট্যান্ট ডা. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মাইল ট্রেনের পেশেন্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম উজ্জ্বল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST