৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে হারের পর ক্রিকেটারদের দুঃসংবাদ দিলো পিসিবি

অনলাইন ডেস্ক : ভারতের বিপক্ষে জয়ের অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হলো পাকিস্তানের। তিন বছর আগে এশিয়া কাপের সুপার ফোরে সর্বশেষ তারা জিতেছিল। এরপর সদ্য সমাপ্ত এশিয়া কাপ ফাইনাল দিয়ে টানা ৮ ম্যাচে জিতেছে ভারত। নাটকীয় সেই ফাইনালে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কঠোর নির্দেশনা জারি করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। তাদের বিদেশি লিগে খেলা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল!

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমদ সায়েদ ক্রিকেটারদের জানিয়েছেন, ‘পিসিবি সভাপতির অনুমোদনক্রমে দেশের বাইরের কোনো (ফ্র্যাঞ্চাইজি) লিগে অংশগ্রহণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) বা অনাপত্তিপত্র স্থগিত করা হলো। এই আদেশ বহাল থাকবে পরবর্তী ঘোষণার আগপর্যন্ত।’

আরও পড়ুনঃ   আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তবে ঠিক কী কারণে হঠাৎ এনওসি স্থগিতের এই সিদ্ধান্ত সেই ব্যাখ্যা দেওয়া হয়নি। একই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। প্রতিবেদনে বলা হয়, পিসিবি পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এনওসি নিয়ে সিদ্ধান্ত নিতে চায়। তবে শর্তগুলো পুরোপুরি প্রকাশ করা হয়নি। পিসিবির লক্ষ্য– ক্রিকেটাররা যাতে জাতীয় প্রতিযোগিতায় ও ঘরোয়া লিগে মনোযোগী হন। এ ছাড়া এনওসি কতদিন পর্যন্ত স্থগিত থাকবে সেই সময়সীমাও এখনও স্পষ্ট নয়।

পিসিবির এই ঘোষণা ঠিক তখনই এলো, যখন একদিন আগে পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালে হার নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে। পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফি এবং প্রথম শ্রেণির ঘরোয়া লিগ শুরু হবে অক্টোবরে। এর আগে ২২ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও এসব টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়। ক্রিকেটাররা যাতে ঘরোয়া টুর্নামেন্টে অংশ নেন সেটাই চাওয়া পিসিবির।

আরও পড়ুনঃ   মোহনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

এদিকে, ২ ডিসেম্বর থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএলটি২০। আগামীকাল (১ অক্টোবর) আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের ১৬ ক্রিকেটার। এর মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ নাসিম শাহ, সাইম আইয়ুব ও ফখর জামানও আছেন। এ ছাড়া ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অন্যতম জনপ্রিয় অস্ট্রেলিয়ান টুর্নামেন্ট বিগ ব্যাশ। যেখানে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদিসহ ৭ পাকিস্তানি ক্রিকেটারের খেলার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে জাইকা’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯১তম সভা অনুষ্ঠিত

রাস্তায় অবৈধ স্থাপনা করে জনদুর্ভোগ করায় তিন ব্যাক্তিকে জরিমানা

রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময়

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

১২

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

১৩

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

১৪

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

১৫

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

১৬

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

১৭

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

১৮

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

১৯

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

২০

Design & Developed by: BD IT HOST