২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জেন-জি বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার, সরকারের পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক : পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এই বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের দাবি উঠেছে।

সোমবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় অনেক বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবি জানায়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‌‌‘‘জেন-জি’’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এই আন্দোলন।

২০২৩ সালে দেশটিতে পুনরায় নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রাজধানীতে বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ   গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

দেশটির বিক্ষোভকারীরা সোমবার রাজধানী আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। এ সময় দেশটির জাতীয় সংগীত গাইতে দেখা যায় তাদের। পরে শহরের অন্যান্য এলাকায় গিয়ে তারা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীরা সড়কে ইট-পাথর ও টেলিফোনের খুঁটি ব্যবহার করে ব্যারিকেড তৈরি করেন।

মাদাগাস্কারের টেলিশিভন চ্যানেল ২৪২৪ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এ সময় সড়কের ব্যারিকেডও সরিয়ে ফেলে পুলিশ।

বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার ও প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। এদিকে, রোববার দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার শাসন ব্যবস্থায় কিছু ভুল রয়েছে বলে স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ   পবিত্র রমজানে ভারতশাসিত কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো, বিতর্কের ঝড়

তিনি বলেন, ‘‘যদি কোনও ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি।’’ রাজধানী আন্তানানারিভোর আনোসিবে এলাকায় তিনি এই বক্তৃতা দেন। গত শুক্রবার ওই এলাকায় বিক্ষোভকারীরা লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।

মাদাগাস্কারের বিক্ষোভকারীরা নেপালে সম্প্রতি অনুষ্ঠিত জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করেন। নেপালে জেন-জিদের আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হোন। এছাড়া কেনিয়ার আন্দোলনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংগঠিত হচ্ছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST