২৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী শরিফ উদ্দিনের পুজা মন্ডপ পরিদর্শন 

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন।
রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা।
সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। এ উপলক্ষে তিনি জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর  রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন দিনব্যাপী উপজেলার বাঁধাইড় ইউনিয়ন (ইউপি), মুন্ডুমালা পৌরসভা, পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) তালন্দ ইউনিয়ন (ইউপি) ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন। এছাড়াও মন্দির চত্ত্বরে ভক্ত-অনুরাগীদের মাঝে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন।এসময় উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,বিএনপি নেতা নুরুল ইসলাম,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা,চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, চাঁন্দুড়িয়া ইউপি বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল, ডাঃ মিজানুর রহমান,যুবদল নেতা রায়হানুল হক রায়হান, সুলতান আহম্মেদ, রবিউল ইসলাম, আব্দুর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন,আনারুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় শরিফ উদ্দিন বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন। তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত  এবং সাম্প্রদায়িক সম্প্রীতির  বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত  আহবান জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST