২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে হারিয়ে হুঙ্কার ছুড়লেন পাকিস্তান অধিনায়ক

অনলাইন ডেস্ক : জয়ের জন্য লক্ষ্যটা ১৩৬। দুবাইয়ে পাকিস্তানের বোলিংয়ের সামনে এমন টার্গেট অগ্নিপরীক্ষা হওয়ার কথা না। এমন ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা যেন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে কে কাকে ছাড়াবেন সে প্রতিযোগিতায় নামলেন। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানে।

১১ রানের জয়ে ভারতের পর এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আগামী ২৮ সেপ্টেম্বর হবে শিরোপার লড়াই।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপিত উপলক্ষে নারীদের সাইকেল র‌্যালি

চলতি এশিয়া কাপে তৃতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। আগের দুই ম্যাচেই ভারতের কাছে একপেশেভাবে পরাস্ত হয়েছে পাকিস্তান। কিন্তু ফাইনালে উঠেই ফুরফুরে মেজাজে ম্যান ইন গ্রিনরা।

বাংলাদেশের বিপক্ষে জয়ের পরই পাকিস্তান অধিনায়ক সালমন আলি আগা হুঙ্কার দিয়ে রাখলেন, যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে তারা। বাংলাদেশের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর বলছেন, “এই ধরনের জয়ই বুঝিয়ে দেয় দলটা কতটা স্পেশাল। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। হ্যাঁ ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করতে হবে। তবে আমরা সেটা সামলে নেব।”

আরও পড়ুনঃ   সরকার শিগগিরই বডি ক্যামেরা কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবে : ড. সালেহউদ্দিন

টুর্নামেন্টে তৃতীয়বার ভারতের মুখোমুখি হওয়া নিয়ে সালমান আলি আগার বক্তব্য, “আমরা খুবই উত্তেজিত। জানি ভারতকে হারাতে কী কী করতে হবে। আমাদের টিমের যা শক্তি তাতে আমরা যে কোনো দলকে হারাতে পারি। রোববারও আমরা ভারতকে হারানোর চেষ্টা করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST