২৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এয়ারপোর্টে ৭৫৮০ পিস ইয়াবাসহ দুই নারী যাত্রী আটক

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৭৫৮০ (সাত হাজার পাঁচশত আশি) পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।

আটককৃতরা হলেন—রোজিনা (৪০) ও তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ BS-146 ফ্লাইটে ঢাকায় আসেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫৮০০ পিস ইয়াবা এবং রোজিনার শরীর তল্লাশি করে তার পরিহিত ছেলোয়ারের ভেতর থেকে ১৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের আরো জানায়, মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের প্রবণতা সম্প্রতি বেড়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবসময় তৎপর আছি।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১০

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১১

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৩

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৪

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৫

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৬

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৭

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৮

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

২০

Design & Developed by: BD IT HOST