২২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে যুবদল নেতার নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজপাড়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের নামে ফেসবুকে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নগরীর সুফিয়ানের মোড়ে নিজস্ব চেম্বারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে বাঁধন বলেন, ‘রাজশাহী বিভাগের সকল খবর ও প্রিয়ন্তি ফারহানা’ নামে ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে ‘চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা’ অভিযোগ তুলে একটি পোস্ট করা হয়। এ বিষয়ে আমি রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেছি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিং করায় ৩ জন গ্রেফতার

উক্ত পোস্টে দাবি করা হয়, রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন একটি জায়গা দখল করে গ্যারেজ ও হোটেল নির্মাণ করেছেন যুবদল নেতা বাঁধন। এছাড়াও তাকে ভূমিদস্যু, চাঁদাবাজ ও কিশোর গ্যাং পরিচালনার মতো অভিযোগে অভিযুক্ত করা হয়।

তবে এসব অভিযোগকে ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আতাউর রহমান বাঁধন।

যুবদল নেতা বাঁধন বলেন “চিড়িয়াখানার সামনে যেই গ্যারেজ রয়েছে তা আমি নই, সিটি কর্পোরেশন নিয়ম মেনে অন্যজনকে লিজ দিয়েছে। অথচ আমার নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমি কখনো কোনো জায়গা দখল করিনি। মাদকের বিরুদ্ধেই আমি সবসময় কাজ করেছি, আমার এলাকায় মাদক কেনাবেচা হয় না, এটা যে কেউ যাচাই করতে পারবেন।”

আরও পড়ুনঃ   পুলিশে বড় রদবদল

তিনি আরও জানান, “পার্কের কিছু পশুপাখি চুরি হওয়ার ঘটনায় প্রতিবাদ করার কারণেই একটি পক্ষ তার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে।”

সংবাদ সম্মেলনে আতাউর রহমান বাঁধন অভিযোগ করে বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে আমার সামাজিক মর্যাদা নষ্ট করার চেষ্টা হচ্ছে। যদি কারো কোনো অভিযোগ থাকে তবে তারা সরকারি বা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার নামে মিথ্যা অপবাদ ছড়ানো গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে আমি প্রাথমিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি, এতে সমাধান না হলে আমি আরও আইনগত ব্যাবস্থা নিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST