২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালে জড়িত একটি মহল: ফারুক

অনলাইন ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

একটি মহল কিছু দলকে মাঠে নামিয়ে নির্বাচন বানচালের প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, যে মহল নির্বাচন বানচালের সঙ্গে জড়িত, তারাই ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধা দিয়েছিল।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত ‘প্রশাসনে এখনো আওয়ামী ফ্যাসিবাদদের স্বপদে বহাল রেখে নির্বাচন কি সম্ভব?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এখনো কিছু দলকে মাঠে নামিয়ে দেশে নির্বাচনকে বানচালের একটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি মহল। যারা করাচ্ছে তারা ২০১৪-এর নির্বাচনে বিএনপিকে অংশ নিতে বাধাগ্রস্ত করেছে। ২০১৮ সালেও একই পদ্ধতিতে এ ব্যক্তিগুলোই দিনের ভোট রাতে করিয়েছিল। ২০২৪ সালের আমি বনাম ডামি নির্বাচনে এই প্রেতাত্মা যারা সম্পৃক্ত—তারাই আবার ২০২৬ সালের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচনকে বানচাল করার জন্য একটি অস্থিরতার শঙ্কা সৃষ্টি করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলতে হবে।’

আরও পড়ুনঃ   বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ফারুক বলেন, প্রশাসনে আওয়ামী ফ্যাসিবাদ বহাল রেখে কখনোই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তবে জনগণের ভোটাধিকার রক্ষার লড়াই থেকে বিএনপি সরে দাঁড়াবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘১৬টি বছর রাস্তায় থেকে জনগণের কথা বলে, মামলা মাথায় নিয়ে, অনেক সময় আয়নাঘরে থেকে এবং মায়ের বুক খালি করে বাংলাদেশে তারেক রহমানের সংগঠিত দলকে বুকে লালন করে এ পর্যন্ত পৌঁছেছি। সে ঐক্যকে নষ্ট করার একটা ষড়যন্ত্র হচ্ছে। তাই শুধু আমরাই নয়, বাংলাদেশের সব ফ্যাসিবাদবিরোধী শক্তিকে শক্তভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আরও পড়ুনঃ   রাজশাহী আসছেন তারেক রহমান উচ্ছ্বসিত কর্মি-সমর্থক

জয়নুল আবদিন আরও বলেন, ‘১৬ বছর ধরে মামলা, অত্যাচার, অবিচার সহ্য করে আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাচ্ছি। এখন আর পেছনে ফেরার সময় নেই। ভোটের অধিকারের জন্যই আমরা লড়ছি, আর এর বিচার করবে জনগণ।’

সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদারসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST