২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিকে আজ স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়াও

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন শুরু হওয়ার আগে ফিলিস্তিনকে আজ স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। একইদিন ফিলিস্তিনিদের বহুদিনের প্রতীক্ষিত স্বীকৃতি দেবে যুক্তরাজ্য ও পর্তুগালও।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে রোববার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, “আমরা তাদের বলেছি স্বীকৃতির বিষয়টি সহায়ক হবে না। দেশের অভ্যন্তরীণ বিষয় বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

জেরুজালেমে অবস্থিত অস্ট্রেলিয়ার দূতাবাস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুনঃ   জয়ী হওয়ার পর এখন যেসব চ্যালেঞ্জের সামনে মামদানি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের বিরোধিতা করেছেন। একই সময়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন যে, এর জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিতে পারে।

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিক্রিয়া কী হবে—এমন প্রশ্নের জবাবে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হয়ছে।এগুলো বিবেচনাধীন রয়েছে।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার রোববার বিকেলে এক বিবৃতিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন।

এর আগে চলতি বছরের জুলাইয়ে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদি টেকসই শান্তিচুক্তির প্রতিশ্রুতি না দেয়, তবে যুক্তরাজ্য তাদের অবস্থান পাল্টাবে। এটি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন, কারণ এতদিন ধরে দেশটির সরকারগুলো ধারাবাহিকভাবে বলছিল, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে কেবল শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এবং সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে এমন সময়ে।

আরও পড়ুনঃ   ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, শত শত মানুষ আহত

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, বন্দিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এমন পদক্ষেপ “সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে”। তবে ব্রিটিশ মন্ত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আশা বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়াটা নৈতিক দায়িত্ব।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST