১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এবার ভারতকে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলছে কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। আজ শক্তিশালী ভারতকে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথম সেট হেরেছিল। দ্বিতীয় সেট জেতায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে জেতায় বাংলাদেশ ২-১ ব্যবধানে ভারতকে হারায়।

স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হয়৷ বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।

আরও পড়ুনঃ   পাকিস্তানের ভয়ে পালিয়েছিলেন গাভাস্কার : ইনজামাম

বাংলাদেশ প্রথম সেটে ১৬-২৮ গোলে হেরেছিল। দ্বিতীয় সেটে বাংলাদেশ ১৯-১০ গোলে জেতে ১-১ সমতা আনে। টাইব্রেকারে বাংলাদেশ ৭-৩ ব্যবধানে জয় পায়।

বাংলাদেশ গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় ২-০ গোলে। এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন খোকন মোল্লা। ভারতের ম্যাচেও খোকন মোল্লার পারফরম্যান্স ছিল অসাধারণ। এই ম্যাচেও বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। লিগ পদ্ধতির এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক মালদ্বীপ।

আরও পড়ুনঃ   চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল যাওয়ার আগে আত্মবিশ্বাস নিয়ে মালদ্বীপ গিয়েছিল। সেখানে যাওয়ার আগে ঢাকায় পল্টন ময়দানে বালুর ওপর অনুশীলনও করে কিছুদিন। সেই অনুশীলনের খানিকটা সুফল মিলছে দুই ম্যাচে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST