১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: ছাত্রীর অভিযোগ ধর্ষণের

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দনের দুটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৬ সেকেন্ড ও ১১ সেকেন্ডের এই ভিডিওতে তাকে এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে থাকা ওই ছাত্রী অভিযোগ করেছেন, মোয়াজ্জেম হোসেন চন্দন তাকে ধর্ষণ করেছেন এবং তিনি নিজেই ভিডিওটি ধারণ করেছেন।

ভুক্তভোগী ছাত্রী জানান, কয়েক মাস আগে কলেজ শিক্ষক চন্দনের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে। তিনি আরও জানান, অভিযুক্ত শিক্ষকের বড় ভাই, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মোদাস্বের হোসেন সুমনের কাছে তিনি প্রাইভেট পড়তেন। একদিন বই নিতে গিয়ে অপেক্ষার সময় চন্দন তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন।

আরও পড়ুনঃ   ‘টেস্ট ক্রিকেটের কারণে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে’

তিনি আরও বলেন, “প্রথম ঘটনার পর সে আমাকে আবার ফোন করে ডাকে। তখন আমি স্বেচ্ছায় তার বাসায় গিয়ে পরিকল্পিতভাবে আমাদের শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করি। চন্দন শুধু আমার সাথেই নয়, আরও অনেক ছাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করতেন, বাজে প্রস্তাব দিতেন।”

বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ভিডিও দুটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীসহ অনেকে সরব হন। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের গভর্নিং বডির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ তরিকুল ইসলাম সিদ্দিকী জানান, “আমরাও ভিডিওটি দেখেছি এবং বিষয়টি নিয়ে বিব্রত। কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা চলছে।”

আরও পড়ুনঃ   সময় টিভির সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

অভিযুক্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেন চন্দন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার বড় ভাই মোদাস্বের হোসেন সুমনও বিষয়টি জানেন না বলে দাবি করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, “ভিডিও সম্পর্কে আমরা অবগত রয়েছি, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST