১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিলে মতবিনিময় সভায় প্রধান বিচারপতি, বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিতে গুরুত্বারোপ

অনলাইন ডেস্ক : প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের আমন্ত্রণে এখন ব্রাজিলে অবস্থান করছেন।

গতকাল সোমবার তিনি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অবস্থিত ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রধান বিচারপতি ন্যাশনাল হাইকোর্ট অব ব্রাজিলের প্রধান বিচারপতি আন্তোনিও হ্যারমেন বেঞ্জামিনের সঙ্গে মতবিনিময় সভা করেন।

বিচার প্রক্রিয়ায় দায়িত্বশীলতার সঙ্গে এআই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত, দক্ষ ও সবার জন্য সহজলভ্য করতে উভয় বিচারপতি আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় এআই অন্তর্ভুক্তিকরণের ওপর গুরুত্বারোপ করেন।

আজ মঙ্গলবার সুুপ্রিম কোর্টের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সংক্রান্ত প্রযুক্তি বিনিময়, বিচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ও নিজ নিজ দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে সভায় ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুনঃ   অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী

দুই বিচারপতি তাদের আলোচনায় বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন শক্তিশালীকরণে বিচার প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অন্তর্ভুক্তিকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে এআইয়ের সফল প্রয়োগের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো কার্যকর, স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত করা সম্ভব; বিধায় তারা নিজ নিজ অধিক্ষেত্রে এআই চালিত কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে মামলা দ্রুত নিষ্পত্তিসহ এআইয়ের সহায়তায় আইনজীবী ও বিচারকদের জন্য দ্রুত, নির্ভুল ও প্রাসঙ্গিক নজির অনুসন্ধান টুলস, আইন ও রায় বিশ্লেষণ ইত্যাদির বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন।

আলোচনায় তারা একমত পোষণ করেন যে, একবিংশ শতাব্দিতে বিশ্বজুড়ে যখন বাণিজ্য, যোগাযোগ এবং মানুষের চলাচল দেশের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিরাজমান, তখন বৈচিত্রপূর্ণ নানা আইনি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন জাতির মধ্যে বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। এই প্রেক্ষাপটে, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে কার্যকর বিচার বিভাগীয় সহযোগিতা নিশ্চিত করবে যে, ন্যায়বিচার কেবল একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি সার্বজনীন অধিকার।

আরও পড়ুনঃ   মেক্সিকোতে ভাঙা হলো নেতানিয়াহুর মোমের মূর্তি

আলোচনায় উভয় দেশের মধ্যে বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

ব্রাজিলের বিচার ব্যবস্থায় নাগরিকের অধিকারের সুরক্ষায় বিচার প্রক্রিয়া সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকরণে বা এ সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে যে ধরনের বিচারিক ন্যায়পালগণ রয়েছেন, সেই আদলে বাংলাদেশের বিচার ব্যবস্থায় গণকেন্দ্রিক কোনো ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা’ চালু করা যায় কি না সে বিষয়ে বিচারপতিগণ আলোচনা করেন।

প্রধান বিচারপতি ‘পারস্পরিক বিচারিক স্বার্থের বিষয়, বিশেষ করে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরিবেশগত ন্যায়বিচার, বিচারিক স্বাধীনতা এবং বিচার প্রশাসনে প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কিত মতবিনিময়’ শীর্ষক এক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ব্রাজিলে রয়েছেন।

তিনি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাজিলে অবস্থান করবেন এবং উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST