১৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে হাটকানপাড়া জোবেদা কলেজে নবীন বরণ ও বই বিতরণ উৎসব

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত হলো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন— “শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, বরং নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের সঠিক পথে গড়ে তুলতে পরিবার ও শিক্ষক একসাথে কাজ করলে জাতি আলোকিত হবে।”

আরও পড়ুনঃ   জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেব: সিইসি

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বদরুজ্জামান এবং সঞ্চালনা করেন কলেজের শিক্ষক এ.কে.এম খাইরুল বারী তুহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, সহকারী অধ্যাপক এলাহী বকস ও শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম। বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগী হয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং বইয়ের প্রতি অনুরাগ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ   পাকিস্তানের সুপার এইটের আশা বেঁচে থাকবে কতক্ষণ

শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় শিক্ষার্থীরা মুগ্ধ করেন সবাইকে।

স্থানীয় অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি উৎসাহ সৃষ্টি হয় এবং তারা নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করতে পারে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের মনে অনুপ্রেরণার আলো জ্বালিয়ে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST