১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচে থাকছেন বাংলাদেশের একজন

অনলাইন ডেস্ক : অনেক নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে মাঠের লড়াই শুরু হলেও আসরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ। যেখানে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আছেন এক বাংলাদেশিও।

এবারের এশিয়া কাপে বাংলাদেশের দুই আম্পায়ার দায়িত্ব পালন করছেন। একজন মাসুদুর রহমান মুকুল, অন্যজন গাজী সোহেল। এছাড়া আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা চলমান আসরে আম্পায়ার হিসেবে থাকছেন।

আরও পড়ুনঃ   আগামী সপ্তাহে গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

দুই বাংলাদেশির মাঝে আজকের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। অর্থাৎ, এই ম্যাচে ২২ ক্রিকেটারের সঙ্গে মাঠে থাকছেন বাংলাদেশের একজন। এর আগে ১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।

এদিকে পেহেলগামে জঙ্গি হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর ক্রিকেট মাঠে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে বেশ কয়েকদিন ধরে উত্তাপ ছড়িয়েছে। এমনকি উঠেছে ম্যাচ বয়কটের দাবি। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বড় প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কোনো আপত্তি নেই তাদের।

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামলেও আজ মাঠে প্রতিবাদ দেখাতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। বলা যায় প্রতিবাদের নতুন ধরন দেখা যেতে পারে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াদের কাছ থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, দুবাইয়ের মাঠে খেলা চলাকালীন সময় পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না-ও পারেন ভারতীয় ক্রিকেটাররা।

আরও পড়ুনঃ   আধুনিক যুগে গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয় :তথ্যমন্ত্রী

এছাড়া আজ ভারতীয় ক্রিকেটাররা জার্সিতে কালো আর্মব্যান্ড পরে নামতে পারেন। এর পাশাপাশি অন্য কোনো উপায়েও প্রতিবাদ জানাতে পারেন তারা। সূত্র আরও জানিয়েছে, যেহেতু দুবাইয়ের মাঠে খেলা, সেহেতু গ্যালারিতে দর্শকদের প্রতিবাদ খুব একটা বেশি দেখা যাবে না। এখন পর্যন্ত এশিয়া কাপের কোনও ম্যাচেই ভর্তি গ্যালারি দেখা যায়নি। ভারত-পাকিস্তান ম্যাচেও গ্যালারির একটা অংশ ফাঁকা থাকতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১২

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

১৩

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

১৪

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

১৫

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১৬

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১৭

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১৮

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৯

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

২০

Design & Developed by: BD IT HOST