১৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

অনলাইন ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলায় গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি। বৃহস্পতিবার সন্ধ্যায় মসালে হোসাল্লি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরইমধ্যে ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

আইজিপি বোরালিঙ্গাইয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে মসালে হোসাল্লিতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় বেপরোয়া গতিতে একটি ট্রাক ঢুকে পড়ে। এ ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং চালকও আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন স্থানীয় গ্রামবাসী এবং ৩ জন প্রকৌশল শিক্ষার্থী।

আরও পড়ুনঃ   ‘বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদি’, বললেন জেলেনস্কি

পুলিশ জানায়, চার লেনের এনএইচ-৩৭৩ মহাসড়কের এক পাশে গ্রামবাসী শোভাযাত্রা করছিল। অন্য লেনে যান চলাচল ঘুরিয়ে দিয়ে রাস্তা বন্ধ রেখেছিল পুলিশ। এ সময় হোলেনারাসিপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। হঠাৎ ট্রাকটি রাত সাড়ে ৮টার দিকে ভিড়ের ওপর উঠে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তখনই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ   ফের অশান্ত ভারতের মণিপুর, জ্বালিয়ে দেওয়া হলো বাড়িঘর

আহতদের হাসান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসসহ জেলার অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তিনি ঘোষণা দেন, নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করবে সরকার। আরও বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক। চলুন আমরা সবাই এই শোকাহত পরিবারের পাশে দাঁড়াই।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST