৯ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

‘বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদি’, বললেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলা এটি।

রুশ বাহিনী যখন কিয়েভে এই ভয়াবহ হামলা চালিয়েছে তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও অন্যান্য কাজ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদির কড়া সমালোচনা করে আজ মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেছেন তিনি। এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি দাবি করেছেন, পুতিনের সঙ্গে মোদির মতো নেতার বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

আরও পড়ুনঃ   উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

তিনি এক্সে লিখেছেন, “আজ ইউক্রেনে ৩৭ জনকে হত্যা করা হয়েছে। যার মধ্যে তিনজন শিশু। আহত হয়েছে ১৩ শিশুসহ আরও ১৭০ জন। সবকিছু হয়েছে রাশিয়ার পাশবিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে।”

“রাশিয়ার ক্ষেপণাস্ত্র ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালিয়েছে। লক্ষ্য করা হয়েছে ক্যানসার আক্রান্ত শিশুদের। অনেকে ধ্বংসস্তূপে চাপা পড়েছে।”

আরও পড়ুনঃ   ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

জেলেনস্কি আরও লিখেছেন, “শান্তি প্রচেষ্টার জন্য এটি বড় ধাক্কা এবং দুঃখজনক যে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা বিশ্বের সবচেয়ে বড় জঘন্য অপরাধীকে এদিনই আলিঙ্গন করেছেন।”

মোদিকে পুতিন তার নোভো-অগাররোভের বাড়িতে স্বাগত জানিয়েছেন। পুতিন ভারতীয় প্রধানমন্ত্রীকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে অভিহিত এবং ‘তাকে দেখে খুব’ খুশি হয়েছেন বলে জানান।-সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১০

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১১

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১২

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৩

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৫

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৭

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৮

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

২০

Design & Developed by: BD IT HOST