১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমি মাঠে নামি জেতার জন্য’, ৩৬ বলে ৩৫ রান করে হৃদয়

অনলাইন ডেস্ক : আধুনিক ক্রিকেটে আগ্রাসী মনোভাবের ব্যাটিংয়ে অভ্যস্ত হয়ে উঠছে প্রায় প্রতিটি দেশ। আর টি-টোয়েন্টি ফর‌ম্যাটে মারকাটারি ব্যাটিংয়ে রেকর্ড ভাঙা-গড়া যেন নিয়মিত রুটিন। তবে বাংলাদেশি ব্যাটাররা এখনও সেই শ্রেণিতে প্রবেশ করতে পারেনি। এশিয়া কাপের মতো টুর্নামেন্টে খর্বশক্তির হংকংয়ের বিপক্ষেও তারা লক্ষ্য তাড়ায় কোনোমতে জয়ের মানসিকতা দেখিয়েছে। তাতে সফল হয়ে জিতেছেও বটে!

এদিনও (বৃহস্পতিবার) টাইগার ব্যাটারদের থেকে খুব একটা টি-টোয়েন্টি সুলভ ইনিংস দেখা যায়নি। অধিনায়ক লিটন দাস সেই দায় কিছুটা মিটিয়েছেন অবশ্য। ৩৯ বলে খেলেছেন ৫৯ রানের ইনিংস। তবে স্ট্রাইকরেট নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচিত তাওহীদ হৃদয় এই ম্যাচেও ধীরগতিতে ব্যাটিং করেছেন। হংকংয়ের মতো দলের বিপক্ষে ব্যাট হাতে ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

ম্যাচ জিতলেও বাংলাদেশ রানরেট বাড়িয়ে নেওয়ার সুযোগ কতটা কাজে লাগাতে পেরেছে সেই প্রশ্ন উঠেছে। অবশ্য হৃদয় মনে করেন, এমন অবস্থায় থেকেও পরের রাউন্ডে যেতে পারে বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, মাঠে নামি জেতার জন্য। আমরা যদি আফগানিস্তান বা শ্রীলঙ্কাকে হারাই, তাহলে তো রানরেটের কিছু আসে-যায় না। আগে থেকে এত জটিল চিন্তা করলে নিজেদের ওপরই চাপ তৈরি হয়। আমাদের যা প্রসেস, আমরা সেটাই অনুসরণ করার চেষ্টা করব। বাকিটা আল্লাহর ওপর।’

আরও পড়ুনঃ   গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মূলত হংকংয়ের বিপক্ষে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ। তারা রান রেটের চেয়ে ফলাফলকেই বেশি গুরুত্ব দিয়েছেন। এমন পরিকল্পনাই আগে থেকে ছিল বলে উল্লেখ করেন হৃদয়, ‘এটা আমাদের টিম প্ল্যান। আপনারা যেমন রানরেটের কথা বললেন। আপনারাই বলছেন ছোট দল। দিন শেষে প্রতিটি দলই সমান। আমরা যখনই মাঠে নামি। আমাদের লক্ষ্য ছিল যত কমে ওদের অলআউট করে তত তাড়াতাড়ি খেলাটা শেষ করতে পারি। এটা একটা প্ল্যান ছিল।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে ত্রীমূখী সংঘর্ষ, নিহত এক, গুলিবিদ্ধ ৩০

‘(বিগত) সিরিজে যেটা হয়েছে রানরেটের তেমন বিষয় ছিল না। সিরিজ যেটা শেষ হয়ে গেছে সেটা নিয়ে কথা বলছে চাইছি না। এটা শুধু ক্যাপ্টেন বা কোচের সিদ্ধান্ত না, সবার সম্মিলিত সিদ্ধান্ত। দিন শেষে ফলটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমাদের মনোযোগও ছিল সেদিকেই’, আরও যোগ করেন হৃদয়।

আবুধাবির ধীরগতির উইকেটে হংকংয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৭.৪ ওভারে তাড়া করে জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপপর্বে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। চার দলের লড়াইয়ে শীর্ষ দুইয়ে থাকলেই টাইগাররা সুপার ফোরে যেতে পারবে। আগামীকাল (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST