১২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মঙ্গলে প্রাণের অস্তিত্বের ‘সম্ভাবনা’ দেখল নাসার পার্সিভ্যারেন্স রোভার

অনলাইন ডেস্ক : মঙ্গলে প্রাচীন বা বহু কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে– এমন সম্ভাব্য প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্সিভিয়ারেন্স রোভার। এটি মঙ্গলে প্রাণের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে পাওয়া সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী প্রমাণ বলে মনে করছেন গবেষকরা।

এই প্রমাণ গ্রহবিজ্ঞানের গবেষণায় এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রাচীন গ্রহটিতে ভিনগ্রহী জীবনের প্রমাণ পাওয়ার আশা আরও প্রবল করে তুলেছে।

নাসার এই আবিষ্কারের মূলে রয়েছে একটি পাথরের নমুনা। যার নাম দেওয়া হয়েছে ‘স্যাফায়ার ক্যানিয়ন’। এটি ২০২৪ সালের জুলাই মাসে চেয়াভা ফলস নামে পরিচিত একটি সমুদ্র পাড় থেকে সংগ্রহ করা হয়। এই এলাকা জেজেরো ক্রেটারের ঐতিহাসিক নদীপথের অংশ, যা কোটি কোটি বছর আগে পানিতে ভরপুর ছিল।

আরও পড়ুনঃ   জাতিসংঘের উন্নয়ন অর্থায়ন সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

এ সংক্রান্ত গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।
পার্সিভিয়ারেন্স চেয়াভা ফলস থেকে যে নমুনা সংগ্রহ করেছে তাতে গবেষকরা ‘চিতাবাঘের দাগ’-এর মতো প্যাটার্ন ও খনিজ বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। যেগুলোকে বায়োসিগনেচার বলা হয়। বায়োসিগনেচার বলতে এমন আণবিক বা গঠনগত চিহ্ন বোঝায়, যা জৈবিক উৎস থেকেও আসতে পারে, আবার অজৈব প্রক্রিয়ার ফলেও তৈরি হতে পারে।

আরও পড়ুনঃ   ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

পৃথিবীতে এ ধরনের খনিজ প্রায়ই পানিবেষ্টিত পরিবেশে পাওয়া যায়। যা থেকে ধারণা করা হচ্ছে, একসময় মঙ্গলে অণুজীব বেঁচে থাকতে পারে। তবে বিজ্ঞানীরা জোর দিয়ে বলছেন, এ বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা দরকার। বিশেষত পৃথিবীর ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা প্রয়োজন। কারণ ভূতাত্ত্বিক প্রক্রিয়াও মাঝে মাঝে জীবনের মতো চিহ্ন তৈরি করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST