১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির প্রস্তাব বিএনপির

অনলাইন ডেস্ক : জুলাই সনদের সংবিধান সংশোধন–সংক্রান্ত বিষয়গুলো এখনই কার্যকর না করে তা নির্বাচনপূর্ব প্রতিশ্রুতি হিসেবে স্বাক্ষর করার প্রস্তাব দিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলো নির্বাচনপূর্ব ইশতেহারে এই প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করবে এবং সরকার গঠনের পর দুই বছরের মধ্যে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেবে। যে দল সরকার গঠন করবে, তারা তা বাস্তবায়ন করবে।’

আরও পড়ুনঃ   হত্যা মামলায় নেতাকর্মীদের হয়রানি ও চাঁদের বিরুদ্ধে অপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সনদটি স্বাক্ষরের জন্য প্রস্তুত এবং এই উদ্যোগকে ভবিষ্যতের গণতান্ত্রিক যাত্রার সূচনা হিসেবে দেখছে।

সভায় আলোচনার ভিত্তিতে জুলাই সনদের সুপারিশ বাস্তবায়নের জন্য চারটি প্রক্রিয়া সামনে এসেছে: অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ।

তিনি জানান, যেসব সুপারিশ সংবিধান সংশোধনের প্রয়োজন ছাড়াই বাস্তবায়নযোগ্য, সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা যেতে পারে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

সালাহউদ্দিন বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য ১৯টি মৌলিক বিষয়ের একটি তালিকা তৈরি করা হয়েছে। এগুলোর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো লিখিত ও মৌখিকভাবে মতামত দিয়েছে।’

এছাড়া বিএনপি দুটি বিষয়ে ভিন্নমত (Note of Dissent) দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে দুটি বিষয়ে ভিন্নমত দিয়েছি, সেগুলো আমরা দলীয় অবস্থান অনুযায়ী বাস্তবায়ন করব, যদি জনগণ আমাদের ম্যান্ডেট দেয়।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST