২১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে কিশোর-কিশোরী ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

স্টাফ রিপোর্টার : রোববার (২১ ডিসেম্বর) রবিবার বিকালে রাজশাহী সার্কিট হাউজে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’-এর কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন। রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তর এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপদেষ্টা কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

উপদেষ্টা বলেন, দেশকে ভালোবাসলে কাজের প্রতি আন্তরিকতা প্রয়োজন। মাটির সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। আমরা এই প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি করব। সরকারি টাকার যথাযথ ব্যবহার করতে হবে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি। প্রকল্পের সফলতার উপর নির্ভর করে তা নির্ধারণ করা হতে পারে।

আরও পড়ুনঃ   বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ইফতার ও দোয়া মাহফিল

তিনি বলেন, দায়িত্ব পালনের পাশাপাশি কাজের প্রক্রিয়া নিয়ন্ত্রণের বিষয়েও জানতে হবে। এ সময় তিনি প্রকল্পের সফলতা তুলে ধরে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন।

এ সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সাত বছরের প্রকল্পের ফলাফল যদি ভালো না হয় তাহলে সে প্রকল্প চলতে থাকার কোনো মানে হয় না। রাষ্ট্রীয় অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি তরুণরা অনেক ভালো কাজ করছে এবং তাদের কাজের মাধ্যমে আমরা আরো এগিয়ে যাব। এ সময় তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের কাজকে নারীর ক্ষমতায়নের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রাকে পেঁয়াজ আসছে ভারত থেকে

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আলমগীর, রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রলালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশে ‘কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প’ এর আওতায় মোট ৪ হাজার ৮৮৩টি কিশোর -কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST