৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সহিংসতা না থামলে রাত ১০টার পর নেপালের নিয়ন্ত্রণ নিবে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক : নেপালে চলমান সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে নিতে কড়া অবস্থান নিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বসনেত এক বিবৃতিতে জানান—যদি সহিংস কর্মকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগ (স্থানীয় সময়) রাত ১০টার মধ্যে না থামে, তবে সেনা ও সব নিরাপত্তা সংস্থা সরাসরি ব্যবস্থা নেবে।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ নাগরিক ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি করছে, লুটপাট চালাচ্ছে এবং অগ্নিসংযোগ ঘটাচ্ছে। এসব বন্ধ না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে লুট হওয়া অস্ত্র–শস্ত্র রাত ১০টার মধ্যে ফেরত দেওয়ার আলটিমেটামও দেওয়া হয়েছে।

এর আগে সন্ধ্যায় সেনাপ্রধান অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণ দেন। তিনি তরুণ বিক্ষোভকারীদের সহিংসতা থেকে সরে এসে আলোচনায় বসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   গাজায় আজ ত্রাণ বিতরণ পরিদর্শন করবেন মার্কিন দূত উইটকফ

এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় আন্দোলন আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সেনাবাহিনীর কঠোর অবস্থান রাজনৈতিক সংকটকে আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST