৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি পেসার

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানের পেসার উসমান শিনওয়ারি। দেশের জার্সিতে একটি টেস্ট, ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছর বয়সী এই পেসার।

২০১৩ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় শিনওয়ারির। তবে প্রথম ম্যাচেই মাত্র এক ওভার বল করে উইকেটশূন্য থেকে মাঠ ছাড়েন তিনি। এরপর আরও তিনটি টি-টোয়েন্টি খেলেন। ২০১৭ সালের অক্টোবরে শারজায় শ্রীলঙ্কার বিপক্ষেই ওয়ানডে অভিষেক।

আরও পড়ুনঃ   বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৯ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টেস্ট খেলেন শিনওয়ারি, সেটিই ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিনওয়ারির আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন লম্বা হয়নি মূলত পিঠের চোটের কারণে। বারবার চোট ফিরে আসায় নিয়মিত হতে পারেননি দলে।

ওয়ানডেতে তার সেরা পারফরম্যান্স আসে অভিষেকের দ্বিতীয় ম্যাচেই—২০১৭ সালের শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে ৩৪ রানে ৫ উইকেট শিকার করেন। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে করাচিতে নিজের শেষ দিকের একটি ওয়ানডেতে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নেন।

আরও পড়ুনঃ   শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আ.লীগ, আজ থেকে অ্যাকশন শুরু: শ্রম উপদেষ্টা

মাত্র ১৯ বছর বয়সে আলোচনায় এসেছিলেন শিনওয়ারি, যখন বিভাগীয় টি-টোয়েন্টি কাপের ফাইনালে মিসবাহ-উল-হকের নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেডের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। ওই পারফরম্যান্সের পরই তাকে জাতীয় দলে ডাকা হয়। তবে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স আন্তর্জাতিক মঞ্চে টিকিয়ে রাখতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

২

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৩

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৪

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৫

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৬

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৭

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

৯

অবৈধ যান, ঝরছে প্রাণ

১০

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১১

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৩

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৫

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৬

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৭

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৮

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST