৮ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কারাম উৎসব অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে আদিবাসীদের কারাম বৃক্ষের (খিল কদম) ডালপূজাকে কেন্দ্র করে কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাবিচা ফুটবল মাঠে আলোচনা সভা, নৃত্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে আদিবাসী তরুণ-তরুণীরা রঙিন সাজে সজ্জিত হয়ে বাদ্যের তালে নেচেগেয়ে উদ্‌যাপন করেন কারাম উৎসব।

জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সহযোগিতায় কারাম পূজাকে ঘিরে সাংস্কৃতিক মিলনমেলা ও আলোচনা সভার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে আদিবাসী তরুণ-তরুণীদের নাচ ও গান উপভোগ করেন হাজারো মানুষ মিলনমেলায় পরিণত হয় ভাবিচা ফুটবল মাঠ।

আরও পড়ুনঃ   মার্কেট ও দোকান বন্ধে রাজশাহী জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ।

আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী, সাংগঠনিক সম্পাদক সুবাস হেমব্রম, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাসন্তী টপ্প। সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত মুন্ডা। অনুষ্ঠান শেষে নৃত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ভেসে গেলেন বাবা

আয়োজক সূত্রে জানা গেছে, সমতলের আদিবাসীদের প্রধান উৎসব কারাম। ভাদ্র মাসের পূর্ণিমায় এ উৎসবের আয়োজন করে তারা। আদিবাসী –অধ্যুষিত গ্রামে গ্রামে কারাম বৃক্ষের ডালপূজাকে কেন্দ্র করে এ উৎসবের আয়োজন করা হয়। তাদের বিশ্বাস, এটি অভাবমুক্তি ও সৌভাগ্য লাভের উৎসব। ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে মনের কামনা-বাসনা পূরণের লক্ষ্যে প্রার্থনা করে থাকে আদিবাসীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST